তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

আগামী বছর থেকে ফিটনেস সার্টিফিকেট ছাড়া হজে যাওয়া যাবেনা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে যথাযথ ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া। চলতি বছর ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজার জন বাংলাদেশি সৌদি আরবে চিকিৎসা গ্রহণ করেছেন।

ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে পবিত্র হজ পালনে গিয়েছিলেন সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতা যখন শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বরের পাশাপাশি কমতে থাকে অক্সিজেন লেভেল।বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শে বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। ২০২৫ সালে ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজারজন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৩২৪ জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। বিশেষ করে মিনা, মুজদালিফা আর আরাফায় এ ব্যবস্থা কষ্টসাধ্য। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়।

সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্মমন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। হজের মত পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ হাবের।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, অনেক রোগী চলে যাচ্ছে, যারা সৌদিতে গিয়েই ডায়ালাসিস করতে হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি ২২ জন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপি সভাপতি মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ইয়াসিন আলি মেম্বার,মোস্তাজুল খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,যুগ্ম আহবায়ক রাসেল মন্ড়ল,এস.এম আমিনুল ইসলাম,আরসাফুল আলম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।

আরও পড়ুন
language Change