তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত

একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর বিশাল সাম্রাজ্য

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

নিজের দুর্নীতি ঢাকতে এভাবেই জোরপুর্বক টাকা দিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন, ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন।

বেতন মাত্র ৩০ হাজার টাকার কম হলেও গড়ে তুলেছেন রাজধানীর বহুতল ভবনে সাতটি ফ্ল্যাট, ২০ কাঠার অধিক জমিসহ ২০ টি দোকানের মার্কেট। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পদ শুধু নিজের নয় স্ত্রী, শ্যালক ও ভায়রাসহ শ্বশুরবাড়ির লোকজনের নামে গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় এত সম্পদের মালিক বনে গেছেন তিনি। একজন সার্ভেয়ার জাতীয় বেতন স্কেলের ১৪ তম গ্রেডের কর্মচারী। যার বেতন সর্বোচ্চ ৩০ হাজার টাকা। যদি ২০ বছর চাকরি করেন তারপরও বেতন-বোনাস মিলিয়ে ৭০ লাখও হবে না। তবে এত সম্পদ কীভাবে হল তার?

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মনির হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কৃষ্ণপুরে। আগে ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ের এল এ শাখায় কর্মরত ছিলেন। সেখানে দুর্নীতির অভিযোগে তাকে স্ট্যান্ রিলিজ করে ময়মনসিংহ জেলায়। কিন্তু অবৈধ অর্থ ও ক্ষমতার জোরে আবারও ঢাকায় বদলি হয়ে আসেন তিনি। পরেই অনিয়ম দুর্নীতিতে মেতে ওঠেন আবারো।

দুর্নীতির শীর্ষে থাকা সার্ভেয়ার মনিরের মুখোমুখি হতে নবাবগঞ্জ ভূমি অফিসে যায় দেশ টিভি। এসময় তার সাথে কথা বলতে অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। একপর্যায়ে দেখা মিললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি ভিডিও করতেও বাঁধা দেন তিনি।

ক্যামেরা বাহিরে রেখেই কথা হয় মনিরের সঙ্গে। রাজধানীর শান্তিবাগ এলাকায় রোজ গার্ডেন ভবনে একাধিক ফ্ল্যাট। ড্যামরার হাজি মিয়া রোডে গ্রিন কটেজ-১ ও গ্রিন কটেজ ২-এ তিনটি ফ্ল্যাট, একই এলাকায় দেড় কোটি টাকা মুল্যের পাঁচ কাঠায় প্লট, সাত কাঠা জমিতে নির্মিত ২০টি দোকান এবং একই এলাকায় গ্রিন কটেজ-৪ ভবনে একাধিক ফ্লাটের প্রশ্ন করতেই এ সবকিছুই অস্বীকার করেন তিনি।

এসময় নিজের দুর্নীতি ঢাকতে, এভাবেই জোরপূর্বক টাকা দিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন মনির হোসেন।

ক্যামেরার সামনে অনেকে কথা বলতে রাজি না হলেও ক্যামেরার পেছনে কথা বলছেন মন খুলে।

২০২৩ সালের ১৫ মে দুদকের মুখোমুখি হয়েছিলেন সার্ভেয়ার মনির। এর পর সোচ্চার হয়ে, রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় থেকে নিজের নামের সম্পদ গুলো আত্মীয়দের নামে রেখেছেন তিনি। সেই সঙ্গে নিজের জমিতেও প্রভাবশালীর নামে লাগিয়েছেন সাইনবোর্ড ।

একপর্যায়ে, ড্যামরা থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া সালাউদ্দিন সুমন ফোন দিয়ে, নিউজটি না করার অনুরোধ করেন। এবং বসেই সব সমস্যার সমাধানের কথা জানান তিনি।

দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন সার্ভেয়ার মনির। তবুও চাকরিতে এখনো সক্রিয় রয়েছেন তিনি। তবে তার এই সম্পদের দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেকে।

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন

কখন কার কপাল কিভাবে খুলে যায় কেউ জানে না। ভারতের মতো শক্তিশালী ও জনপ্রিয় দলের বিপক্ষে লিটন দাস অধিনায়কত্ব করবেন তা দুই দিন আগেও কেউ জানতেন না। এমন কি স্বয়ং লিটন দাসও। কিন্তু নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে লিটন দাসের সামনে সেই সুযোগ চলে আসে। ভারতের বিপক্ষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। আগামীকাল রবিবার (৪ নভেম্বর) ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি টস করতে নামবেন বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে। ওয়ানডেতে তিনি নতুন হলেও এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে দলবে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচে তিনি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে টস করতে নেমেছিলেন সিরিজের তৃতীয় ম্যাচে। টস জিতলেও ম্যাচ হেরেছিলেন ৬৫ রানে। ওয়ানডে ডাউনে ব্যাট করতে নেমে লিটন দাস প্রথম বলেই বোল্ড হয়ে

আরও পড়ুন
language Change