তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি

ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার

সীমাহীন-অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হামিদুর রহমানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
গত ১ নভেম্বর ২০২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৫ থেকে এ আদেশ জারি করা হয়। যার স্মারক নং ২৫.০০.০০০০.০১৮.২৭.০০২.২২-৩৩০। এই মন্ত্রণালয়ের উপ সচিব মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়েছে যে, গত ০৪/১০/২০২২ তারিখ দৈনিক আজকের সংবাদ এবং গত ১২/১০/২০২২ তারিখ দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো তদন্তপূর্ব্বক সুনির্দিষ্ট মতামতসহ ০১ (এক) মাসের মধ্যে সচিব মহোদয় বরাবরে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, চাকুরী জীবনের শুরু থেকেই তিনি ঢাকায় অবস্থান করছেন । ২০০৪ সালে বিএনপি সরকার আমলে গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী পদে চাকুরী লাভ করেন। এরপর বিএনপির এক মন্ত্রীর সুপারিশে ঢাকাতেই পোষ্টিং পান। অত:পর দলীয় লবিং মেইনটেন করে ভালো ভালো জায়গায় পোষ্টিং বাগিয়ে নেন। ্এক পর্যায়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব শহীদুল্লাহ খন্দকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে লোভনীয় বিভাগ ও জোনে পদায়ন নিয়ে বিগত ৬ বছর ধরে দু’হাতে অবৈধ অর্থ উপার্জন করেছেন। বনে গেছেন গণপূর্তের প্রভাবশালীদের একজন।
মেরামত কাজের ক্ষেত্রে কোন প্রকার কাজ না করেই কেবলমাত্র খাতা কলমে সব ঠিক রেখে ঠিকাদারদের সাথে ৫০/৫০ ভাগাভাগি চুক্তিতে বরাদ্দকৃত টাকার সিংহভাগ টাকাই নিজ পকেটে পুরেছেন। প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত করে দেখা যায়, চলতি ও গত অর্থ বছরে তিনি প্রায় ২০ কোটি সরকারি টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন।
সুত্রগুলো আরো জানায়, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল তার বন্ধু ও সতীর্থ মহলে নিজেকে বিদেশী একটি রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থার লোক বলে পরিচয় দেন। এই সংস্থার মাধ্যমে যে কোন ব্যক্তিকে তিনি মুহুর্তের মধ্যেই শায়েস্তা করতে পারেন বলে দম্ভোক্তি করেন। তার এমন ভীতকর কথায় সকলেই আতংকে থাকেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা জিয়ার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান

আরও পড়ুন
language Change