তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

সন্দ্বীপে ‘আবু ইউসুফ লিটনের’ উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে জেল হত্যা দিবস পালিত।

পাঠক সংখ্যা
638

সাব্বির রহমান,(সন্দ্বীপ) প্রতিনিধি –

আজ ‘৩রা’ নভেম্বর (বৃহস্পতিবার) জেল হত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কজনক দিন। জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে চট্রগ্রাম- সন্দ্বীপে,সাবেক ছাত্রনেতা, রাজপথের সাহসী সৈনিক সন্দ্বীপ উপজেলা আওয়ামী- লীগের কার্যনির্বাহী সদস্য, আবু ইউসুফ লিটনের উদ্যোগে সন্দ্বীপ পৌরসভাস্থ (৩) নং ওয়ার্ডের ফোরকানিয়া মাদ্রাসায়, খতমে কোরআন, কোরআনে হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ, দোয়া-মাহফিল ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস’টি পালন করা হয়।

সন্দ্বীপ পৌরসভাস্থ ফোরকানিয়া মাদ্রাসার হল-রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, ভাইস- চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী- লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন,উপজেলা আওয়ামী- লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ, যুগ্ন-সাধারণ- সম্পাদক এবং বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, ‘ঘাতকরা কতটা নির্লজ্য হয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করে। ঢাকা বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়ের নাম জেল হত্যাকান্ড। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ওই চক্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে।বঙ্গবন্ধু কে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগোতে না পারে, স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় সেই চক্রান্ত করে স্বাধীনতাবিরোধী চক্র অগ্রসর হয়। শুধু মুক্তিযুদ্ধ নয়, সকল আন্দোলন-সংগ্রামে এই চার নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর পাশে থেকেছেন। বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে যখন কারাগারে বন্দি রাখা হয়েছে তখন আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে এই চার নেতা আন্দলন- সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি জাতির পিতা সহ তার পরিবার, ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে সেই শক্তি এখনো ওৎ পেতে আছে। তারা বারে-বারে দেশের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

“উক্ত সভা-অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌরসভা আওয়ামী-লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ , পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরনবী আনন্দ,সরকারী হাজি এ,বি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগ নেতা শাহাদাত হোসেন, শ্রমিকলীগ নেতা মঞ্জুর, সাবেক ছাত্রলীগ নেতা নিশাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩রা’ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া- মাহফিল,কোরআন খতমের মোনাজাত ও কোরআনের হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ শেষে, উপস্থিত নেতৃবৃন্দ ও কোরানের হাফেজ সহ এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না তথ্যমন্ত্রী

বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টারঃ বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এবারের দিবসের বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। জহির উদ্দিন স্বপন বলেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। আর একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম একটি বিশাল ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা একজন সর্বজনগ্রাহ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে সব

আরও পড়ুন
language Change