তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড

রাজধানীর গুলিস্তান থেকে মোবাইল চোরচক্রের ১১ সদস্য গ্রেফতার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর শ্যামলী, আগারগাঁও,গুলিস্তান, মতিঝিল,খিলগাঁও, মুগদা, যাত্রাবাড়ী ও ফার্মগেট এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা পথচারী ও বাসের যাত্রীদের কাছ থেকে সুকৌশলে মোবাইল ফোন চুরি করতো চক্রটি। পরে সেসব চোরাই মোবাইল গুলিস্তান ভাসমান দোকানে বিক্রি করার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা। ওই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- জসিম উদ্দিন (৩২), আব্দুর রহমান (২৫), শান্ত (২৭), আলম (৩৫), বোরহান উদ্দিন (২৯) রেজাউল (২৩), মামুন তালুকদার (২৮), মামুন মিয়া (৩২), ইসমাইল হোসেন (৩৫), সুমন পাটোয়ারী (২৬), ও সুজন (২৭)।

এসময় তাদের কাছ থেকে ৪৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, নগদ ৩০ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোবাইল চোরচক্রের ওস্তাদ শামীম ও রহমান। চক্রের সাধারণ সদস্য হয়ে কাজ করে জুয়েল ও শান্ত। ওস্তাদ শামীম সপ্তাহে একবার চট্টগ্রাম গিয়ে চোরাই মোবাইল বিক্রি করে আসে। আর রহমান গুলিস্তান ভাসমান মোবাইল বিক্রেতা বোরহানের কাছে বিক্রি করতো। পরে বোরহান নিজে গুলিস্তানে দোকান দিয়ে বিক্রি করতো। আবার ইসমাইল, মামুন, সুজন, সুমন পাটোয়ারী, রেজাউল ও মামুন তালুকদারের কাছে বিক্রি করতো। এদের সবার গুলিস্তানে ভাসমান মোবাইল বিক্রির দোকান আছে বলে জানান এসি মধুসূদন দাস।

সহকারী পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি (লালবাগ) সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম শাহবাগ থানাধীন গুলিস্তানের টিএন্ডটি অফিসের বিপরীত পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের দক্ষিণ পাশে অবস্থান করছিল। পরে পাশেই ফুটপাতের উপর ১০ থেকে ১২ জন ব্যক্তিকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করা অবস্থায় আটক করা হয়। পরে তাদের থেকে উদ্ধার মোবাইলের কাগজপত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটক আসামিরা জানায় মোবাইল ফোনের কোনও বৈধ কাগজপত্র তাদের কাছে নাই। এসব ফোন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি করা।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্পট থেকে কৌশলে মানুষের কাছ থেকে মোবাইল চুরি করে আসছে। পরে সেগুলো নানা উপায়ে ক্রয়-বিক্রয় করে আসছে তারা। মোবাইল চোরচক্রের সদস্যরা সারাদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি করা মোবাইল নিয়ে রাতে গুলিস্তান সাকিনা মার্কেট সংলগ্ন স্থানে একত্র হয়ে নিজেদের মধ্যে সেগুলো কেনাবেচা করছিল বলে জানিয়েছে তারা।

গ্রেফতার আসামিদের প্রত্যেকের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মোবাইল ফোন চুরিসহ অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় আরও একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডেঙ্গুতে একদিনে ভর্তি ৪১০ জন

ডেঙ্গুতে একদিনে ভর্তি ৪১০ জন

ডেস্ক রিপোর্টঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন,চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন,ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন,ঢাকা উত্তর সিটিতে ১০২ জন,ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬৫২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩হাজার ১৯৪জন রোগী

আরও পড়ুন
language Change