তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

ইউনাইটেড গ্রুপের হাজার কোটি টাকার কর ফাঁকি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

দেশে  ব্যবসার নানা ক্ষেত্রে ইউনাইটেড গ্রুপের অনিয়ম-দুর্নীতি, জালিয়াতি, আইন লঙ্ঘন, বেআইনি সুবিধা নেওয়ার খবরের পর এবার বেরিয়ে এল আয়কর ফাঁকির তথ্য। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর গোয়েন্দা বিভাগের অনুসন্ধান থেকে জানা গেছে ১ হাজার ২৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সুবিধাভোগী এই শিল্পগ্রুপটি। এমনকি ব্যক্তি পর্যায়ে গ্রুপের কয়েকজন পরিচালক কর ফাঁকি দিয়েছেন ৪০ কোটি টাকা।

ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কোম্পানিগুলো অনুমোদন থেকে শুরু করে স্থাপন, উৎপাদন, বিদ্যুতের মূল্য নির্ধারণ, সরবরাহ, বিক্রি, গ্যাস কেনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আইনের লঙ্ঘন ও প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছামতো সুবিধা নেওয়ার বিষয়ে ইতিমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনবিআরের কর গোয়েন্দা বিভাগের প্রতিবেদন থেকে জানা যায়, এই রাজস্ব ফাঁকিতে ইউনাইটেড গ্রুপের সাতটি বিদ্যুৎ কোম্পানির মধ্যে মূল সহযোগী হিসেবে কাজ করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বিভিন্ন করবর্ষে তার শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ থেকে উৎসে আয়কর কর্তন করে। কিন্তু কোম্পানি ও পরিচালকদের লভ্যাংশ থেকে আয়কর না কেটে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।

ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড- নিজের এসব বিদ্যুৎকেন্দ্র অলসভাবে বসিয়ে রেখে বিগত আওয়ামী সরকারের আনুকূল্যে ক্যাপাসিটি চার্জের নামে ৭ হাজার ৮৮০ কোটি টাকা পকেটে পুরেছে ইউনাইটেড গ্রুপ।

এ ছাড়া অন্যান্য গ্রুপের কোম্পানির চেয়ে কম মূল্যে গ্যাস কেনার সুযোগ, সরকারকে না দিয়ে বেসরকারি খাতে বেশি দামে বিদ্যুৎ বিক্রির মতো আইন লঙ্ঘনের অভিযোগ আছে ইউনাইটেড পাওয়ারের বিরুদ্ধে। এভাবে হাজার হাজার কোটি টাকা তারা লুপাট করেছে সরকার ও জনগণ থেকে। এর সঙ্গে বছরের পর বছর আয়কর ফাঁকি দিয়ে গেছে প্রতিষ্ঠানটি।

ইউনাইটেডের দাবি, বিদ্যুৎ উৎপাদন থেকে আয় করমুক্ত। কিন্তু সরকারের এসআরও অনুযায়ী, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার, ইউনাইটেড এনার্জি ও তাদের পরিচালকদের লভ্যাংশ করমুক্ত নয়। তাই কোম্পানিগুলো প্রতিষ্ঠার পর থেকে ২০১৭-১৮ করবর্ষ পর্যন্ত এবং পরিচালকরা ২০১৫-১৬ করবর্ষ পর্যন্ত লভ্যাংশের ওপর আয়কর দিয়েছেন। এরপর সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স মামলা করে আর লভ্যাংশের ওপর আয়কর দিচ্ছেন না তারা।

একে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলছেন এনবিআর কর্মকর্তারা। তাদের মতে, কর ফাঁকির টাকা ঝুলিয়ে রাখতে করযোগ্য লভ্যাংশ আয়কে করমুক্ত দাবি করে ইউনাইটেডের পরিচালকরা রেফারেন্স মামলা করেন।

প্রশ্ন উঠেছে এই মামলা সব শেয়ারহোল্ডারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু ইউনাইটেড সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ থেকে উৎসে কর কাটলেও কোম্পানি ও পরিচালকদের বেলায় তা না করে রাজস্ব ফাঁকি দিয়ে যাচ্ছে।

জানা যায়, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড ২০১৯-২০ করবর্ষ থেকে সর্বশেষ ২০২৪-২৫ পর্যন্ত ৯৩৭ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩১৯ টাকা রাজস্ব ফাঁকি দেয়। আর এ সময়ে ইউনাইটেড এনার্জি লিমিটেড ফাঁকি দিয়েছে ৩২২ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা।

কর গোয়েন্দাদের সূত্রে একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড গ্রুপের যে চার পরিচালক ৪০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন, তারা হলেন মঈনুদ্দিন হাসান রশিদ, হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান শামীম ও ফরিদুর রহমান খান।

এই চারজন শুধু ২০১৭-১৮ করবর্ষে প্রায় ২২ কোটি টাকা কর ফাঁকি দেন। এর মধ্যে মঈনুদ্দিন হাসান ৪ কোটি ৩৩ লাখ টাকা, হাসান মাহমুদ ১২ কোটি ৭১ লাখ টাকা, খন্দকার মঈনুল আহসান চার কোটি দুই লাখ টাকা এবং ফরিদুর রহমানের কর ফাঁকির পরিমাণ এক কোটি আট লাখ টাকা।

এ ছাড়া হাসান মাহমুদ ২০১৮-১৯ করবর্ষে পাঁচ কোটি ২৬ লাখ টাকা ও খন্দকার মঈনুল আহসান ২০১৬-১৭ করবর্ষে ১২ কোটি ৪২ লাখ টাকা কর ফাঁকি দেন।

আয়কর গোয়েন্দাদের প্রতিবেদনে ইউনাইটেড গ্রুপের বিপুল রাজস্ব পুনরুদ্ধারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। তাদের আশঙ্কা, ওই সব কম্পানি ও পরিচালকদের ফাঁকি দেওয়া আয়কর আদায় না হলে অন্যান্য খাতের প্রতিষ্ঠানগুলোও কর ফাঁকি দিতে উৎসাহিত হবে। তাতে বিপুল রাজস্ব হারাবে সরকার।

গ্রুপটির বড় অঙ্কের কর ফাঁকির বিষয়ে জানতে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দিন হাসান রশিদের কাছে জানতে তার দপ্তরের ফোন নম্বরে যোগাযোগ করলে সালমান নামে একজন ফোন ধরেন। তিনি চেয়ারম্যানের ব্যস্ততার কথা জানিয়ে জনসংযোগ দপ্তর কিছুক্ষণের মধ্যে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করবে বলে জানান। কিন্তু পরবর্তী কয়েক ঘণ্টায়ও কেউ আর যোগাযোগ করেনি।

বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশের আইনে ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) বিদ্যুৎকেন্দ্র সরকারের চাহিদা অনুযায়ী উৎপাদন করে তা সরকারকে দেবে। তবে তারা বাইরে বিদ্যুৎ বিক্রি করতে পারবে না। কমার্শিয়াল ক্যাটাগরির ক্যাপটিভের ক্ষেত্রে বলা হয়েছে, উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব কারখানায় ব্যবহারের পর উদ্বৃত্ত অংশ শর্তসাপেক্ষে বিক্রি করার সীমিত সুযোগ আছে। তবে তার দাম নির্ধারণ করবে এনার্জি রেগুলেটরি কমিশন।

অথচ অনিয়ম করে স্থাপিত ইউনাইটেডের ঢাকার ইপিজেড এলাকায় ৮৬ মেগাওয়াট ও চট্টগ্রাম ইপিজেডে ৭২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরকারকে না দিয়ে বেশি দামে বেসরকারি খাতে বিক্রি করছে এই খাতে মাফিয়া হয়ে ওঠা ইউনাইটেড।

প্রতিবেদনে দেখা যায়, তারা প্রতি ঘনমিটারে গ্যাস কিনছে ১৬.৭৫ টাকা দরে, কিন্তু একই গ্যাস অন্যান্য বিদ্যুৎ কোম্পানির কিনতে হয় ৩০.৭৫ টাকায়। গ্যাস দিয়ে ইউনিটপ্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ ৪.১৭ টাকা, সেই বিদ্যুৎ ইউনাইটেড ১০.৮৮ টাকা দরে বিক্রি করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে।

এই ইউনাটেড গ্রুপের বিরুদ্ধে আইনের ব্যত্যয় ও অনিয়ম করে বিদ্যুৎকেন্দ্রসহ নানা প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর অভিযোগের পাশাপাশি শিল্পগ্রুপের কর্তাব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। কিন্তু তারা সব সময় থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

ইউনাইটেডের বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এরই মধ্যে প্রাথমিক তথ্য পেয়েছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদ ও গ্রুপের কর্মকর্তা কর্নেল (অব.) আফজালের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যা মামলা হয়। আন্দোলনের সময় ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফরের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই তিনজনও আসামি। তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। বিশেষ করে জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে অর্থায়নের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এই গ্রুপের প্রধান কার্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ভবন নির্মাণে অনিমের অভিযাগও রয়েছে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের এসব স্থাপনা গড়ে তোলায় অনুমোদন নেই রাজউকের। এ নিয়ে রাজউক থেকে বিভিন্ন সময় নকশা ও নথি চেয়ে একাধিকবার চিঠি দিলেও তা সরবরাহে গড়িমসি করে ইউনাইটেড।

গত ৩ নভেম্বর মাদানি এভিনিউয়ে অনুমোদন ছাড়া ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয় গড়ে তোলায় ভবনটি কেন ভেঙে ফেলা হবে না তা জানতে চিঠি দেয় রাজউক। এরপর টনক নড়ে ইউনাইটেডের। তারা দৌড়ঝাঁপ শুরু করে রাজউকে।

এই গ্রুপের ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধেও নানা সময়ে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের তরফে। সুন্নতে খতনা করাতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। শিশুটির বাবা শামিম আহমেদ ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ এবং সাবেক চেয়ারম্যান ও ইউনাইটেড মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ আটজনের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেনীতে বেগম জিয়ার সুস্থতা চেয়ে দোয়া ও প্রস্তুতি সভা

জুয়েল রানা- আজ বাদ যোহর ফেনী কোর্ট মসজিদে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-জিসপ ফেনী শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল শেষে বিএনপি কেন্দ্র ঘোষিত তারুণ্যের রোডমার্চ এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এডভোকেট আবু তাহের বলেন, সকল বাধা উপেক্ষা করে চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ কর্মসূচিতে বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠন অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধে জোরালো আওয়াজ তুলতে জনগণ আজ বিএনপি’র সাথে যুক্ত হয়েছে। জনগণ পরিবর্তন চাই, এই সরকারের পতন এখন নিশ্চিত। প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ(জিসপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াসউদ্দিন খোকন বলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সমগ্র দেশে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে এবং আন্দোলন শক্তিশালী করতে

আরও পড়ুন
language Change