তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে ,ধেয়ে আসছে টাইফুন উইফা

আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে ,ধেয়ে আসছে টাইফুন উইফা
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক

চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় উইফাকে আজ শনিবার (১৯ জুলাই) দক্ষিণ চীন সাগরে ১৯.৯° উত্তর অক্ষাংশ এবং ১২০.২° পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়। এটা এখন ঘণ্টায় ১৫-২০ কিমি বেগে অগ্রসর হচ্ছে। এটা চলতি বছরের ষষ্ঠ ঘূর্ণিঝড়।
 
জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল ১০টায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে, যা চার-স্তরের ঘূর্ণিঝড় সতর্কতা ব্যবস্থার মধ্যে তৃতীয় সর্বোচ্চ তীব্র সতর্কতা।
 
আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, টাইফুন উইফা পশ্চিম-উত্তর-পশ্চিমে ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হবে এবং রোববার (২০ জুলাই) দিনের শেষের দিকে গুয়াংডংয়ের শেনজেন এবং হাইনানের ওয়েনচাংয়ের মধ্যে উপকূলে আঘাত হানবে।
 
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এর বাতাসের গতি প্রতি সেকেন্ডে ৩৩ থেকে ৪২ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা টাইফুন বা তীব্র ঘূর্ণিঝড়ের প্রধান বৈশিষ্ট্য। এদিকে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
প্রস্তুতি হিসেবে হাইকোর মিলান আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার দুপুর নাগাদ তিনটি ফ্লাইট বাতিল করেছে। তবে ৫১৫টি নির্ধারিত ফ্লাইটের বেশিরভাগের জন্য স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেছে।
 
সমুদ্র কর্তৃপক্ষ শনিবার রাত ৯টা ৩০ মিনিট থেকে হাইকোর তিনটি বন্দর থেকে ফেরি পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে রোববার ও মঙ্গলবার (২২ জুলাই) কিছু ক্রস-স্ট্রেইট ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।
 
শনিবার রাত থেকে মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত হাইনানের অনেক এলাকা ভারী বৃষ্টিপাতের ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার ফলে ধানের ফসলের বন্যার ঝুঁকি বেড়ে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের দ্রুত ক্ষেত নিষ্কাশনের আহ্বান জানিয়েছেন।
 ফিলিপিন্সে আবহাওয়াবিদরা এক পূর্বাভাসে বলেছেন, ঘূর্ণিঝড় উইফা (ফিলিপিন্সে ক্রাইসিং নামে ডাকা হচ্ছে) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আরও তীব্রতর হয়ে উঠছে। এমন অবস্থায় বাসিন্দাদের উল্লেখযোগ্য বৃষ্টিপাত এবং সম্ভাব্য তীব্র আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
 
ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ পাগাসা ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আগামী ৭২ ঘন্টার জন্য বিশেষ করে শহরাঞ্চল বা নিম্নাঞ্চলে সম্ভাব্য বন্যা এবং ভূমিধসের জন্য সতর্ক থাকতে বলেছে। পাগাসার তথ্য মতে, শনিবার দুপুর ২টা পর্যন্ত ঘূর্ণিঝড় ক্রাইসিংকে মূল ভূখণ্ডের কাগায়ান-বাবুয়ান দ্বীপপুঞ্জ এলাকার কাছাকাছি যেতে দেখা গেছে। 
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জবি সাংবাদিককে  মারলেন ছাত্রলীগ নেতা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলামকে ক্যাম্পাসে গাড়ির হর্ণ না শোনায় চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে । এ ঘটনায় বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা রিপোর্ট ২৪.কম এ কর্মরত সাংবাদিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য। লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, বুধবার বেলা দেড়টায় আমি বিশ্ববিদ্যালয়ের ১নং (মেইন) গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় পিছন থেকে বাইকের হর্ণ দেন পরাগ হোসেন। হর্ণ শুনতে না পাওয়ায় আমাকে ডেকে নিয়ে গালে চড়-থাপ্পর মারেন এবং গালাগালি শুরু করেন তিনি। এসময় পরাগ হোসেন আমাকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন জোরপূর্বক। কিন্তু ক্ষমা না চাওয়ায় পুনরায় পরাগ আমাকে চড়-থাপ্পর ও

আরও পড়ুন
language Change