তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরসহ নানা অভিযোগ বিআইডব্লিউটিএর -সিবিএর সভাপতি মো. আবুল হোসেনের বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গত ৩০ ডিসেম্বর ২০২১ মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১৫১৬/২০২১। ধারা ৫০০/৫০৬ দঃ বিঃ আইন। মামলাটি করেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড়লক্ষীপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র মো. ওসমান গনি। ওসমান গনি বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কস ইউনিয়নের সভাপতি ও বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার। যার রেজিঃ বি-১২৩০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) ১৪১-১৪৩।
আরো জানাগেছে, ২০১৭ সালে উক্ত সংগঠনের উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের সভাপতির পদ থেকে অপসারণ করা হয় আবুল হোসেনকে। পরবর্তীতে ২০১৯ সালের ২১ জুলাই নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার স্মারক নং- ১৮০১৬.০২৭.০০.০০.০০২.২০১০-১২৩৩ মোতাবেক ঢাকার বাইরে বদলীসহ ৫টি শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এছাড়াও সিবিএ নেতা আবুল হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পত্তি অর্জনের অভিযোগ উঠে। নিয়োগ, বদলি বাণিজ্যসহ নানা ধরনের অনিয়মের মাধ্যমে নামে-বেনামে তিনি এসব সম্পদ অর্জন করেছেন। আবুল হোসেন রাজধানীর সবুজবাগ থানার কাঠেরপুল এলাকার মৃত শিরু মিয়ার পুত্র।
এই মামলা করায় সিবিএ নেতা আবুল হোসেনের নির্দেশে সিবিএ নেতা রফিকুল ইসলাম ও তার বাহিনী মামলা বাদী ওসমান গনিকে মারধর করে গুরুতর আহত করে সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ অফিসের ভিতরে এ ঘটনা ঘটে। ওসমান গনি সাংবাদিকদেক কাছে বলেন, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরসহ নানা অভিযোগে অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর ২০২১ আমি মামলা দায়ের করেছি। এজন্য আবুল হোসেন আমার ওপর রেগে গিয়ে সিবিএ নেতা রফিকুল ইসলাম ও তার বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালায়। ঘটনাস্থলের আশপাশের লোকজনের সহযোগিতায় আমি প্রাণে বেঁচে গিয়েছি। এ সময় ওই মামলার ১নং সাক্ষী মো. সুমনকেও ওরা মারধর করেছে। সুমন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ওই সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধাদেরও বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আমার সাথে থাকা মামলার কাগজপত্র ও দুটি মোবাইল ফোনসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জিনিসও ছিনিয়ে নেয়।
তখন মারধরের অভিযোগের বিষয়ে জানতে বিআইডব্লিউটিএর শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএর সভাপতি মো. আবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কয়েকদিন যাবত অসুস্থ। এসব বিষয়ে আমি কিছু জানি না।
মামলার অভিযোগ মতে, আবুল হোসেন বিআইডব্লিউটিএর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিঃ নং- বি- ২১৭৬ এর বহিষ্কৃত সভাপতি। তিনি বিআইডব্লিউটিএর হিসাব শাখায় অফিস সহকারী কাম কোষাধ্যক্ষ পদে কর্মরত আছেন। ট্রেড ইউনিনের নিয়ম অনুযায়ী কোষাধ্যক্ষ পদে কর্মরত থেকে কোন কর্মচারী ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হতে পারেন না। তারপরও তিনি উক্ত নিয়ম ভঙ্গ করে বিধি বহির্ভূতভাবে অবৈধ অর্থ বিনিয়োগ করে এবং অবৈধ প্রভাব খাটিয়ে অর্থ প্রতিপত্তির জোরে সিবিএ ট্রেড রাজনীতিতে জোরপূর্বক প্রবেশ করেন। সভাপতির পদ ধরে রেখে বিআইডব্লিউটিএর কর্মচারীদের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অর্থ বিত্তের মালিক হন এবং বিপুল পরিমাণ অর্থ বিত্তের মালিক হওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তার অপরাধ ও দুর্নীতির বিষয়ে ১৫টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ব্যবস্থা নেন না চেয়ারম্যান: কর্মচারীরা ক্ষুব্ধ
আবুল হোসেন বিআইডব্লিউটিএর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিঃ নং- বি- ২১৭৬ এর বহিষ্কৃত সভাপতি হলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। বরং তিনিও আবুল হোসেনকে ছায়া মায়া দিয়ে লালন পালন করছেন। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানাগেছে, বিআইডব্লিউটিএতে যতো প্রকার অনিয়ম-দুর্নীতি হয় তা যাতে বাইরে বা মিডিয়ায় প্রকাশ না হয় সেজন্য সিবিএ নেতা আবুল হোসেনের অবৈধ দাবী মিটিয়ে তাকে ঠান্ডা করে রাখা হয়। অন্য দিকে আবুল হোসেন যে কর্মচারীকেই বদলী করতে বলেন তাকেই সাথে সাথে বদলী করে দেওয়া হয়। এই চর্চা চলে আসছে প্রায় ২ বছর ধরে। যে কারণে আবুল হোসেন নিজেকে বিআইডব্লিউটিএর ‘রাজার রাজা’ মনে করেন। এ বিষয়ে অধিকাংশ কর্মচারী চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ রয়েছেন। তারা এই সিবিএ দুর্বৃত্তের কালোথাবা থেকে মুক্তি চান। এ জন্য তারা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ সচিবের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

আবুল হোসেনের বক্তব্য:
এ বিষয়ে মুঠোফোনে সিবিএ সভাপতি আবুল হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। দুদক তদন্ত করে কিছুই পায়নি। এমন কি বিভাগীয় তদন্তেও আমি নির্দোশ প্রমাণিত হয়েছি। আমি শ্রমিক কর্মচারিদের কল্যাণে কাজ করি। আমার একটি প্রতিপক্ষ গ্রুপ আছে তারাই এসব বদনাম রটাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিজ বাড়ির সামনে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা (৭০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যার পর লাশটি বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আবুল কালাম উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। ওসি ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, আবুল কালাম অন্যের জমি চাষাবাদ করতেন। তাঁর পরিবারের একাধিক সদস্য মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল দিবাগত রাত তিনটার পর কোনো এক সময় আবুল কালামকে অন্য জায়গায় গলা কেটে হত্যা পর লাশটি বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান

আরও পড়ুন
language Change