তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

বিতর্কিত গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করা প্রকৌশলীদের বেশির ভাগই ঢাকার বাইরে বদলি হয়েছেন। কিন্তু এখনো কিছু প্রকৌশলী নিয়ন-নীতির ফাঁক-ফোকর দিয়ে ঢাকাতেই অবস্থান করছেন। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছর পর অন্য জেলায় পদায়িত হওয়ার নিয়ম থাকলেও তাদের পদায়ন ঢাকাতেই হচ্ছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা বিনতে রেজা তেমনই একজন কর্মকর্তা। তিনি বর্তমানে ই/এম সার্কেল-১ ঢাকা এর দায়িত্বে আছেন। এর আগে তিনি গণপূর্ত এমআইএস সার্কেল, ই/এম সার্কেল-৪, পিএন্ডডি সার্কেল-এর দায়ুত্বে ছিলেন। সবগুলো পদায়নই ঢাকাতেই ছিল। অভিযোগ রয়েছে এসব পদায়নের জন্য তিনি বিপুল টাকা উৎকোচ দিয়েছেন। আর এই উৎকোচের টাকাসহ বিপুল পরিমাণ টাকা তিনি কামিয়েছেন টেন্ডার বাণিজ্য ও আউট সোর্সিং জনবল নিয়োগ-বাণিজ্য করে।

জানা যায়, হুমায়েরা বিনতে রেজা ঢাকা ই/এম সার্কেল-১, ঢাকা থেকে গণপূর্ত ই/এম বিভাগ-১, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী ড. মো: আশরাফুল ইসলাম-এর মাধ্যমে প্রধান প্রকৌশলীর জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ২০২৪-২৫ অর্থ বছরে এপিপি বরাদ্দের কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার নির্দেশনা দেন। তার নির্দেশনা মোতাবেক ঢাকা ই/এম বিভাগ-১ থেকে শতকরা ৯০ ভাগ দরপত্র ওটিএম পদ্ধতিতে আহবান করা হয়। আর এই অনুমোদনের জন্য হুমায়েরা বিনতে রেজা ৫ শতাংশ হারে কমিশন নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় তার অধীনে ঢাকা গণপূর্ত ইএম বিভাগ-২ ও ৩ এরও একই অবস্থা। গণপুর্ত সংশ্লষ্টরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়া জন্যই হুমায়েরা বিনতে রেজা এই নির্দেশনা দিয়েছেন। এতে তিনি মোটা অংকের কমিশন পেয়েছেন। এখনও ঢাকা ই/এম সার্কেল-১ এর অধীন ডিভিশনগুলোতে ৪০টি এপিপি বরাদ্দের কাজের ওটিএম পদ্ধতিতে আহবানকৃত দরপত্র লাইভে রয়েছে যার প্রাক্কলন অনুমোদন করছেন হুমায়েরা বিনতে রেজা। জানা যায়, চাকুরি জীবনে কখনো হুমায়রা বিনতে রেজা ওয়ার্কিং ডিভিশনে কাজ করেননি। অথচ তিনি গণপূর্ত ই/এম ওয়ার্কিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন।

২৪তম বিসিএস এর এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকুরির কোড অব কন্ডাক্ট ভাঙ্গারও মতো গুরুত্বর অভিযোগ আছে। তিনি টিকটকের মতো প্ল্যাটফর্মে একটি একাউন্ট পরিচালনা করেন বলে জানা যায়। সেখানে তিনি নানান রকম ভিডিও আপলোড করেন।

এছাড়া হুমায়েরা বিনতে রেজা ব্যাক্তিগত জীবন নিয়েও বিতর্কিত। কথিত আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয় থেকে পাশ করে ২৪ তম বিসিএস-এ গণপূর্ত ক্যাডারে যোগদান করেন হুমায়েরা বিনতে রেজা। বুয়েটে থাকাকালেই নানা কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। সে সময়ে এক সহপাঠীর সঙ্গে বিয়েও হয় তার। সে বিয়ে ভাঙার পরে ইমতিয়াজ আহমেদের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। ইমতিয়াজ আহমেদ বেসরকারি একটি টেলিকম কোম্পানিতে চাকরি করেন। ইমতিয়াজ আহমেদের সঙ্গে সংসারে তার দুটি সন্তান রয়েছে। কিন্তু এই সংসারও টিকেনি। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী মুখে কথিত আছে গণপূর্ত ইএম বিভাগ-১১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী শরীফ মো: আব্দুল্লাহ আল মাসুম অবৈধ সম্পর্কের জন্য হুমায়েরা ইমতিয়াজের সংসার ত্যাগ করেছেন।

এসব বিষয়ে হুমায়েরা বিনতে রেজার সাথে কথা বলার জন্য তার দুটি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা

মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা

ডেস্ক রিপোর্টঃ বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025 শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে। এর আগেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শাহরুখ খান মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শাহরুখ তার ছোট ছেলে আব্রামকেও

আরও পড়ুন
language Change