তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে।
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন এই দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।

নেতারা আরও বলেন একটি প্রশিক্ষণ বিমান কীভাবে জনবহুল এলাকায়, তাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এসে বিধ্বস্ত হলো-তা গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আমরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।

তারা আরও বলেন এই মর্মান্তিক ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আহতদের চিকিৎসায় যেন সর্বোচ্চ গুরুত্ব ও সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা জাতির পক্ষ থেকেই অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি।

নেতারা দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন আহতদের রক্তদানে এগিয়ে আসা এবং সার্বিক মানবিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলামী মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয়ভাবে ও ব্যক্তি উদ্যোগে সবাইকে এই দুর্যোগে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন এবং জাতিকে শান্তি ও নিরাপত্তার ছায়ায় রাখুন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। সোমবার বিকেলে এক বিবৃতিতে শোক প্রকাশ করে সংগঠনটি। বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে নাশকতা মামলায় আটক-৩ 

শেরপুরে নাশকতা মামলায় আটক-৩ 

মিজানুর রহমানঃ গত ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী সময়ে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার অভিযোগের মামলায় জেলা ছাত্রলীগের নেতা আবিদ আল হাসান সৈকত ও সাবেক ছাত্র ও যুব নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপরদিকে ঝিনাইগাতী থানায় আটক করা হয়েছে শাওন নামে এক ছাত্রলীগ নেতাকে। পুলিশ জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ সংলগ্ন এলাকা এবং উত্তর বাজার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সহসভাপতি ও জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনায় আওয়ামী লীগের কতিপয় নেতার নাম

আরও পড়ুন
language Change