তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীর সংবাদদাতা:

নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে আলোচিত গৃহবধূ শান্তা ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া সোহেল উপজেলার শ্রীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার শ্রীনগরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হন। ওই ঘটনার পর শ্রীনগর ও সায়দাবাদ এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি পিস্তল, ৩৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে তার চাচাতো ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সোহেল মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই সোহেল আরো বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে সে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশ তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালালেও এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী, র‌্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ যৌথভাবে শ্রীনগর ও সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িতসহ চরাঞ্চলে অস্থিতিরতা তৈরির অভিযোগ ছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন শ্রীনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দুটি অস্ত্র মামলাসহ অন্তত আরো ১০টি মামলা রয়েছে। যৌথ বাহিনীর সফল অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শরিকদের আসন বণ্টন নিয়ে নতুন চিন্তা বিএনপির

শরিকদের আসন বণ্টন নিয়ে নতুন চিন্তা বিএনপির

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি। এ নিয়ে জোটের শরিকদের দ্বিধা কাটছে না। তারা এরই মধ্যে বিএনপি মহাসচিবসহ দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি থেকে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, শিগগির এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এরপর শরিকরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন, বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে এবার আসন বণ্টন নিয়ে ভিন্ন চিন্তা রয়েছে বিএনপির। এক্ষেত্রে মিত্রদের আসন বণ্টন সীমিত করে তাদের সংসদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়ন করা হতে

আরও পড়ুন
language Change