তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

এক নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ বর্বব যুগের প্রথা ধরে রেখেছেন উত্তর ভারতের কিছু গোষ্ঠি।এক নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই। এমন অসমাজিক এক বিয়ের কাহিনিই জানিয়েছেন ভারতীয় দৈনিক আনন্দ বাজার পত্রিকা।

একই বধূ। তাঁর সঙ্গে দাম্পত্য জীবন কাটাবেন দু’জন। সম্পর্কে তাঁরা দুই ভাই, বিয়ে করেছেন এক জন তরুণীকেই। প্রাচীন প্রথাকে আঁকড়ে ধরে সম্প্রতি ‘নিষিদ্ধ বিবাহ’বন্ধনে আবদ্ধ হয়েছেন হিমাচলের নেগি পরিবারের দুই ভাই। আর এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই দুই সহোদরের। এমনকি হাজার হাজার বছরের পুরনো এক রীতিকে মেনে নিয়ে দুই ভাইয়ের ঘরনি হতে আপত্তি তোলেননি নববধূও।

গত ১২ জুলাই হিমাচলের সিরমৌর জেলার শিলাই গ্রামে বসেছিল এই অদ্ভুত বিয়ের আসর। সাক্ষী ছিলেন বর ও কনের পরিবার, কয়েকশো গ্রামবাসী। কুনহাট গ্রামের তরুণী সুনীতা চৌহানের সঙ্গে রীতি মেনে সাত পাক ঘোরেন কপিল ও প্রদীপ নেগি। বিয়ে সম্পন্ন হওয়ার পর সেই ছবি সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়তেই সে নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

সমস্ত সমালোচনা ও চর্চায় জল ঢেলে প্রদীপ জানিয়ে দিয়েছেন, ‘‘আমরা আমাদের ঐতিহ্য সর্বসমক্ষে খোলাখুলি অনুসরণ করেছি কারণ আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্বিত।” দ্বিতীয় পাত্র কপিল বলেন, ‘‘আমরা সব সময় স্বচ্ছতায় বিশ্বাসী।’’

নববধূ সুনীতা বলেন, ‘‘অনেকেই হয়তো মনে করতে পারেন যে, চাপের কাছে নতিস্বীকার করেছি। সেটা ঠিক নয়। আমি নিজের সিদ্ধান্তে এই বিয়েতে রাজি হয়েছি। আমি এই ঐতিহ্য সম্পর্কে সচেতন। আমাদের তিন জনের মধ্যে যে বন্ধন, তাকে সম্মান জানিয়ে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।’’

বিয়ের আয়োজন করা হয়েছিল ট্রান্স-গিরি এলাকায়। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে। নাচ, গান, সাজসজ্জায় চমক, নানা রীতি-রেওয়াজে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বর-কনেকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন আমন্ত্রিত অতিথিরা। এই বিয়ে বিরল ও আইনের চোখে অনৈতিক। তবে হিমাচলের কিছু জেলা ও সম্প্রদায়ের কাছে এটি ঐতিহ্যমণ্ডিত।

সেই সম্প্রদায়ের মধ্যে একটি হল হাট্টি সম্প্রদায়। বছর তিনেক আগে হাট্টি সম্প্রদায়কে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করা হয়। এই সম্প্রদায়টি হিমাচল-উত্তরাখণ্ডের সীমানায় থাকে। গত ছ’বছরে শুধু বাধানা গ্রামেই এ রকম পাঁচটি বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। ফলে এই ঘটনা সাম্প্রতিক অতীতে খুব একটা নতুন বিষয় নয় বলেও ওই সম্প্রদায়ের একাংশের দাবি।

এই ধরনের বিবাহ পদ্ধতি হল পলিঅ্যান্ড্রি বা পলিগ্যামি। অর্থাৎ, একই মহিলা বা পুরুষের একাধিক যৌন সম্পর্ক। ভারতেরই উত্তর অংশে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে পলিঅ্যান্ড্রি বা মহিলাদের বহুবিবাহের রীতিকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। সেই রীতি পালন করতে ঘটা করে এক তরুণীর সঙ্গে একই পরিবারের একাধিক ভাইয়ের বিয়ে দেওয়া হয়।

আধুনিক যুগেও দ্রৌপদীর মতো একাধিক স্বামী নিয়ে সংসার করাকে মান্যতা দেওয়া হয় সেখানে। এই প্রথা চালুর কারণ খুঁজতে গেলে সময়সারণি ধরে ফিরে যেতে হবে মহাভারতের কালে। স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করেন, ১৩ বছরের জন্য রাজ্য থেকে নির্বাসিত হয়ে পাণ্ডবেরা এই কিন্নরেই লুকিয়ে ছিলেন। সেই থেকেই নাকি এই অঞ্চলে মহিলাদের বহুবিবাহের প্রচলন।

হাজার হাজার বছর ধরে এই রীতি প্রচলিত রয়েছে তাঁদের মধ্যে। একে বলে ‘জোড়িদার’। এই বিশেষ বিবাহ প্রথায় বর কনের বাড়িতে বিয়ে করতে যান না। উল্টে কনে আসেন বরের বাড়িতে। সেখানেই বসে বিয়ের আসর। সেখানে পুরোহিত স্থানীয় ভাষায় মন্ত্র পড়েন। এই রীতিকে বলে ‘সিঞ্জ’।

কিন্তু কেন এমন রীতি? এটা কি নিছকই মনগড়া? বিশেষজ্ঞদের মতে, এই রীতি আত্মস্থ করার পিছনে প্রাচীন কিনৌরদের আর্থ-সামাজিক পরিস্থিতি একটা বড় কারণ। জমির ভাগ পরিবারের মধ্যেই যাতে থাকে তাই এই সামাজিক প্রথার প্রচলন হয় হাট্টিদের মধ্যে।

পাহাড়ি এলাকায় পূর্বপুরুষের কৃষিজমি যাতে বেশি ভাগাভাগি না হয়ে যায়, সে কারণেই এই প্রথা শুরু করা হয়েছিল। পাহাড়ি, দুর্গম এলাকা হওয়ায় এখানকার বাসিন্দা পরিবারগুলির আর্থিক অবস্থা একেবারেই ভাল ছিল না। প্রতিটা পরিবারেরই সম্বল ছিল নামমাত্র জমি। তা এতটাই কম ছিল যে, ভাইদের মধ্যে পরবর্তী কালে ভাগাভাগি হলে সে ভাগের জমি থেকে যা আয় হবে তাতে সংসার চালানো কার্যত অসম্ভব।

এই প্রথার ফলে ভাইয়ে ভাইয়ে, এমনকি সৎভাইদের মধ্যেও ঐক্য বজায় থাকত। পরিবারে পুরুষের সংখ্যাও বৃদ্ধি পেত। খুব বড় পরিবার হলে তাতে পুরুষের সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে জনজাতি সমাজে সেই পরিবার আরও নিরাপদ হয়ে ওঠে। কোনও মহিলা যাতে বিধবা না থাকেন তা নিশ্চিত করার জন্য পরিবারে সমস্ত ভাইদের সঙ্গে বিয়ে দেওয়া হয় এক তরুণীরই।

ছেলেদের বিয়ের পর জমি যাতে ভাগ না হয় সেই চিন্তাভাবনা থেকেই ‘দ্রৌপদী’ প্রথার প্রচলন হয় এই অঞ্চলে। বিয়ে করে আসার পর বধূ যত সন্তানের জন্ম দেবেন, তাদের প্রকৃত বাবার পরিচয় জানান সেই বধূই। গোটা পরিবার তাঁর কথাতেই ভরসা রাখে। তবে প্রকৃত বাবা যিনিই হন না কেন, প্রতি সন্তান বড় ভাইকেই বাবা সম্বোধন করে এবং বাকিদের কাকা।

শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে হিমাচলে জনজাতি সম্প্রদায়ের মধ্যে এই প্রথা ক্রমে লোপ পাচ্ছে। যদিও নেগি পরিবারের দুই ভাই শিক্ষিত। বড় ভাই প্রদীপ সরকারি চাকরি করেন। আর কপিল বিদেশে কর্মরত। তবুও তাঁরা নিজেদের গোষ্ঠীর ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে উৎসুক। তাঁরা তিন জনেই জানিয়েছেন, পরস্পরকে সহযোগিতা করার পাশাপাশি একটি পরিবার হিসাবেই থাকতে চান তাঁরা।

আনন্দ বাজার পত্রিকা

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাঞ্ছারামপুর বার্তার সম্পাদককে হুমকীর প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান (পামেন) কে হুমকীর প্রতিবাদে মানবন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতা সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান পামেনকে দেখে নেয়ার হুমকী দেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২২ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন তিনি। তারই প্রেক্ষিতে সাংবাদিক মনিরুজ্জামান পামেনের নিরাপত্তার দাবিতে বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি এম এ আউয়াল, একাত্তর টিভির মো. বাহারুল

আরও পড়ুন
language Change