তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসামি শাহিদ খান পাপ্পু

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ‘ছাত্র-জনতার বিজয় উৎসবে’ ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। এটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ৩৬ দিন ধরে চলা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান।

ভয়াবহ সেই ঘটনার প্রায় বছর হতে চললো। কিন্তু ওই ঘটনার একাধিক মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরাফেরা করছে। নিজের ব্যবসাও পরিচালনা করছেন।

গেল বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় অনেকের মতো নিহত হন একটি কারখানার সুপারভাইজর ও স্থানীয় বাসিন্দা আসাদুল হক।

জানা গেছে, বাবুর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না—বরং এটি ছিল জুলাই মাসে যাত্রাবাড়ীতে সংঘটিত এক ভয়ঙ্কর গণহত্যার অংশ, যেখানে পুলিশের গুলিতে একাধিক সাধারণ মানুষ নিহত হন। পুলিশ কিংবা দুর্বৃত্তদের গুলিতে তিনি সরাসরি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অনুসন্ধানে জানা যায়, এই বর্বর হামলার পেছনে হাত রয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাম্মেদ ইমতিয়াজ মান্নাফি ওরফে গৌরবের ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সত্ত্বাধিকারী শাহিদ খান পাপ্পু।

পাপ্পু তার কারখানায় কাউন্সিলরের অনুগত গুন্ডা বাহিনীকে আশ্রয় দিতেন এবং সেই কারখানাই ছিল অবৈধ অস্ত্রের গোপন ভাণ্ডার। ধারণা করা হচ্ছে, ওই হামলায় ব্যবহৃত অস্ত্রও সেখান থেকেই সরবরাহ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গৌরব ও পাপ্পুর নেতৃত্বে বহুদিন ধরেই যাত্রাবাড়ী ও ওয়ারীতে গ্যাং কালচার তৈরি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফির ছেলে, সাবেক কাউন্সিলর আহাম্মেদ ইমতিয়াজ মান্নাফি ওরফে গৌরব পলাতক আছেন। তবে আরেক আসামি পাপ্পু এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। নিজের ব্যবসা সামলাচ্ছেন।

নিহতের পরিবারের দাবি, “আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ গ্রেফতার করছে না। আসাদুল হত্যা মামলার অন্যতম আসামি ওয়ারীর যোগীনগরে অবস্থিত ন্যাশনাল ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সত্ত্বাধিকারী শাহিদ খান পাপ্পু। তাকে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। প্রতিদিনই ব্যবসা প্রতিষ্ঠানে বসেন।

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আমরা বিচার চাই। আসাদুল কোনো রাজনৈতিক লোক ছিল না, কোনো অপরাধ করেনি। সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল।”

আসাদুল হকের হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে একই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান খাড়েরা ইউনিয়নের আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য। স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকারের সময় মিজানুর রহমান তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন এবং নিজেকে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করতেন। ২০১৯ সালে ঘোষিত খাড়েরা ইউনিয়নের আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য তিনি। জানা গেছে, বছরখানেক আগে মিজানুর রহমান জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হয়েছেন। খাড়েরা ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের

আরও পড়ুন
language Change