তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর -১ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন'-এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ দুই পথশিশুর মধ্যে মাদক নিয়ে ঝগড়া, ১ জন নিহত কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক এক ঝিনাইদহ সীমান্তে ৭ ভারতীয় আটক ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি ৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগ জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ? নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের বার্তা ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান

যুবদল নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

যুবদল নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
পাঠক সংখ্যা
638

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে ঢুকে মো. আবদুল খালেক মোল্লা (৪৪) নামে এক যুবদল নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আবদুল খালেক মোল্লা শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁঠালিয়া অফিসে ফিল্ড অফিসার পদে কর্মরত। আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, ঘটনার সময় তিনি ও তাদের সন্তান ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘরের লোকজন ছুটে এসে দেখতে পান খালেক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দুর্বৃত্তরা তার স্বামীর ডান পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। খবর পেয়ে কাঁঠালিয়া-রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনার বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ভুক্তভোগীর পরিবার বা পুলিশ। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র মালিকদের সংগঠন ‘সংবাদপত্র পরিষদ এর পথচলা শুরু

  স্টাফ রিপোর্টার: দেশের সংবাদপত্রের প্রতিকূলতা সমর্থকের সকল মালিকরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করার লক্ষ্যে ‘ঢাকা সংবাদপত্র পরিষদ’ (ডিএসপি) নামে সাংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত সংবাদ পত্র মালিকদের নিয়ে ‘ঢাকা সংবাদ পত্র পরিষদ’ ( ডিএসপি) নামে একটি শক্তিশালী সংগঠন গঠনের লক্ষে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাহবুব আলম আব্বাসীর সভাপতিত্তে আলোচনায় অংশগ্রহণ করেন অনেক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্রের এখন বেহাল অবস্থা, ছাপা ও কাগজের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন সংকোচিত, সরকারী বিজ্ঞাপনের বিল আটকে আছে বছরের পর বছর সেই সমস্যা থেকে উত্তরণে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আর সে লক্ষেই আজ আমরা একতাবদ্ধ হতে চাই। সভাশেষে ঢাকা সংবাদপত্র পরিষদ (ডিএসপি)এর ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়

আরও পড়ুন
language Change