তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

আমতলীতে সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা? বিতরণ করা হলো পুরাতন ওষুধ

আমতলীতে সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা? বিতরণ করা হলো পুরাতন ওষুধ
পাঠক সংখ্যা
638

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে গত ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃস্বত্ত্বা  নারীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণ করা হয়ে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ঔষধ খেয়ে তারা অসুস্থ্য হয়ে পরেছেন। বুধবার বৃষ্টি নামের ছয় মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীর স্বামী রনি খাঁন এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।

জানাগেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার রনি খাঁন তার স্ত্রী বৃষ্টিতে নিয়ে গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃস্বত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাকে গর্ভকালিন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।

গত ১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃস্বত্ত্বা নারী বৃষ্টিকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রণ ঔষধ বিতরণ করেছেন।

অভিযোগ রয়েছে ওইদিন তিনি অর্ধ শতাধিক নারীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণ করেছেন। ওই ঔষধ খেয়ে বৃষ্টিসহ অনেক নারী অসুস্থ্য হয়ে পরেছেন।

পরে বৃষ্টিকে তার স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। বুধবার এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃস্বত্ত্বা নারী ও তাদের স্বজনরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পরেছেন।

খোজ নিয়ে জানাগেছে, গত ১৬ জুলাই বিতরণ করা ক্যালসিয়াম ও আয়রণ ঔষধের মেয়াদ গত মে মাসে শেষ হয়ে যায়। ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু অর্ধ শতাধিক অন্তঃস্বত্ত্বা  নারীদের মাঝে ওইদিন বিতরণ করেছেন।

ছয় মাসের অন্তঃস্বত্ত্বা নারী বৃষ্টি আক্তার বলেন, গত ১৬ জুলাই চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওই সময় স্বাস্থ্য সেবিকা আমাকে ক্যালসিয়াম ও আয়রণ ট্যাবলেট দেয়। ওই ঔষধ খেয়ে আমি অসুস্থ্য হয়ে পরেছি।

পরে আমার স্বামী ক্যালসিয়াম ও আয়লণ ট্যাবলেটের নিচে দেয়া তারিখ দেখেন দুই মাস আগেই ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, এখানে আমার কোন দ্বায় নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ যে ঔষধ আমাকে সরবরাহ করেছেন আমি ওই ঔষধই অন্তঃস্বত্ত্বা  নারীদের মাঝে বিতরণ করেছি। কতজন নারীদের মাঝে ওইদিন ঔষধ বিতরণ করেছেন এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, গত ১৬ জুলাই বিতরণকৃত ঔষধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ঔষধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তার স্বজনরা এসে অভিযোগ করেছেন।

তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিভাবে বিতরণ করা হলো তাও খতিয়ে দেখা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি

স্টাফ রিপোর্টার:  পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে। গতকাল দুপুরে বন্দরটি দিয়ে আমদানি করা হয় এ চাল। রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। জানা গেছে, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকলেও, এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদনসাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রপ্তানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্দরটি দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ

আরও পড়ুন
language Change