তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার

যাত্রাবাড়ী- থেকে বিভিন্ন রোডে লেগুনায় চাঁদাবাজি সবাইকে ‘ম্যানেজ’ করে চাঁদাবাজি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার
প্রভাবশালীদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে পলাশ, বাচ্চু, মনির ও নান্টু বাহিন্।ী অসহায় লেগুনার মালিক চালকেরা, ভোগান্তি যাত্রীদেরও। মাসে অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ। প্রভাবশালীদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে এ বাহিনী’। অসহায় লেগুনার মালিক চালকেরা, ভোগান্তি যাত্রীদেরও। মাসে অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ।
যাত্রাবাড়ী থানার সামনে প্রধান সড়কের প্রায় অর্ধেক আর পিছনের অর্ধেক দখল করে রাখা হয় শতাধিক লেগুনা। যেগুলো যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড আর স্টাফ কোয়াটার হয়ে বরপা পর্যন্ত চলাচল করে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এখান থেকে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা চাঁদা নিচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ‘ম্যানেজ’ করেই চলছে বেপরোয়া চাঁদাবাজি। চক্রটির কাছে অসহায় হয়ে পড়েছে লেগুনার চালক ও মালিকেরা। ফলে চাঁদার টাকা পুষিয়ে নিতে নানা বাহানায় মাঝেমধ্যেই বাড়িয়ে দিচ্ছেন লেগুনার ভাড়া। হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই রোডে প্রতিদিন প্রায় আড়াই শ লেগুনা চলাচল করে। পাঁচ কিলোমিটার রাস্তার জনপ্রতি ভাড়া ২০ টাকা। প্রতি গাড়ি থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হচ্ছে প্রায় ৭০০ টাকা করে। সরকারি দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন পলাশ,বাচ্চু, মনির ও নান্টু নামের কয়েকজন। এমনকি চাঁদার মধ্যেও আছে নানা খাত। পলাশ,বাচ্চু, মনির ও নান্টুর নামে ওঠে ৪৮০ টাকা, ম্যাজিস্ট্রেটের দোহাই দিয়ে এর সঙ্গে যোগ হয় ১০০ টাকা, এ ছাড়া লাইনম্যানদের কথা বলে দিনে রাতে দুইবারে ৬০ টাকা করে নেওয়া হয়। এর বাইরেও আছে বিশেষ চাঁদা, যে হিসেবে প্রতি মাসে আলাদা ১ হাজার টাকা করে দিতে হয় মালিকদের। লেগুনাচালক জাকির অভিযোগ করে বলেন, ‘চাঁদা তো দিতেই হয়। পাশাপাশি মালিকের জমা আর তেল খরচ দিয়ে আমার ও হেলপারের বেতন তেমন একটা থাকে না। কী আর করুম ভাই, পেটের দায়ে তো কাম করতেই হইব।’
ইমরুল কায়েস নামে যাত্রাবাড়ীর এক ব্যবসায়ী বলেন, ‘শুনেছি চাঁদার টাকা বাড়লে লেগুনাচালকেরা মাঝেমধ্যে ৫ টাকা করে ভাড়া বাড়িয়ে দেন। আমার বাসা রায়েরবাগ। আমাকেও কয়েক দিন বেশি দিতে হইছে। কামাল নামের আরেক যাত্রী বলেন, ‘চাঁদার টাকা যদি দিতে না হইত তবে তো বর্তমানে ২০ টাকার ভাড়াও ১৫ টাকা নিতে পারত। চাঁদার জন্যই তো তারা বেশিই রাখে। আপনারা চাঁদার টাকার ভাগ পাচ্ছেন, এই অভিযোগ নিয়ে জানতে চাইলে যাত্রাবাড়ীর দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বলেন, ‘এগুলো কথার কথা। চাঁদা নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কয়েকবার চাঁদাবাজদের সরিয়েও দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লেগুনাচালকের অভিযোগ, চাঁদা আদায়ে পলাশ,বাচ্চু, মনির ও নান্টুর সহযোগী বাহার, মিজান, আরিফ ও রাসেল নামে আরও কয়েকজন। তা ছাড়া আগে সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করত একটি গোষ্ঠী। তিনি মারা যাওয়ার পর উপনির্বাচনে সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। এরপর বন্ধ থাকে চাঁদাবাজি। কিন্তু দুই মাস পর ফের মালিক-চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে নিচ্ছে পলাশ,বাচ্চু, মনির ও নান্টু বাহিনী। আরেক লেগুনাচালক বলেন, ‘পলাশ কখনো স্বেচ্ছাসেবক লীগ, কখনো আবার ছাত্রলীগ, এমন পরিচয় দিয়ে চাঁদা তুলে নিচ্ছে। যে কারণে কেউ বাধা দেয় না। তা ছাড়া এখানে চালক-মালিকেরা কিছুই না। কার গাড়ি চলবে আর কারটা চলবে না, সবই ঠিক করে দেয় পলাশ। এ প্রসঙ্গে ওয়ারী জোনের ডিসি জানান, ‘এই চাঁদাবাজদের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া তদন্ত করে চাঁদাবাজদের বিরুদ্ধেও অভিযান দেওয়া হবে। সার্বিক বিষয়ে ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে অনেক আগেই আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। এরা আওয়ামী লীগেরও কেউ না। অঙ্গসংগঠনেরও যদি কেউ থাকে আমি পুলিশকে বলব ব্যবস্থা নিতে। আমি এদের কোনোভাবে চিনিও না।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। রোববার (১১জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। বৈঠকে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন
language Change