তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছাইড়া দে শিবিরের স্লোগান
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতা:

চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। বুধবার (২৩ জুলাই) নগরীর কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলিখাঁ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল। সঞ্চালনায় ছিলেন মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল, গতকাল ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। সারাদেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলেছে। ২১ তারিখে চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ভাইদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ছাত্রদলের ব্যানারে যারা জামায়াত-শিবির-রাজাকার এই মুহূর্তে ‘বাংলা ছাড়’ স্লোগান দিয়েছিল, তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “জুলাই বিপ্লব শুধুমাত্র ৩৬ দিনের জুলুম-নির্যাতনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়নি বরং বিগত সতেরো বছরে নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্রজনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু দুঃখের বিষয়, ছাত্রদল নামক সংগঠন চাঁদাবাজিকে তাদের সৃজনশীল কাজে পরিণত করেছে। দুই দিন আগে চকবাজারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এই গুলি কোথায় পেয়েছে? শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। ছাত্রশিবিরকে টার্গেট করলে তোমাদেরকে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। ছাত্রশিবির নেতারা দাবি করেন, বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকড় অত্যন্ত গভীরে। কোনো ষড়যন্ত্র করে তাদের দমিয়ে রাখা যাবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন ও প্রচার সম্পাদক সিরাজী মানিক প্রমুখ।

সমাবেশ চলাকালে নেতাকর্মীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছাইড়া দে চাঁদাবাজের ঠিকানা বীর চট্টলায় হবে না আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। ছাত্র-জনতা, ব্যবসায়ী ও দোকানিদের ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি রুখে দেওয়ার আহ্বানের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশিত হবে। যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফল জানতে পারবেন। ফল জানার পদ্ধতি: দুইটি পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে:   ১. এসএমএসের মাধ্যমে: ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হবে। ২. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। কেবল পরীক্ষকদের দেয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়।

আরও পড়ুন
language Change