তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত!  শহীদ দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন খুনের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ৩৭ দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশিরা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মন্ত্রিসভায় ডাক পেলেন যারা নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার ঘনিষ্ঠ দৃশ্যে কখনোই অভিনয় করিনি : তামান্না ভাটিয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের রমজান মাসে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

আইন মানছে না সোনালী লাইফ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বীমা আইন মানছে না শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না করে আইন ভঙ্গ করছে। প্রতিষ্ঠানটিতে সর্বশেষ নিয়মিত সিইও ছিলেন অজিত চন্দ্র আইচ। তিনি ২০২০ সালের ২৬ জুন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ওই দিনই প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুসের জামাতা রাশেদ বিন আমানকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়।

ভারপ্রাপ্ত হিসেবে ইতোমধ্যে তিনি দুই বছর চার মাস অতিক্রম করেছেন। অথচ বীমা আইন অনুসারে তিন মাসের অধিক ভারপ্রাপ্ত সিইও রাখার বিধান নেই। তবে অত্যাবশ্যকীয় হলে তা সর্বোচ্চ আরও তিন মাস বৃদ্ধি করা যায়। অর্থাৎ আইন অনুসারে ছয় মাসের বেশি কোনোভাবেই ভারপ্রাপ্ত সিইও দিয়ে কার্যক্রম চালানোর সুযোগ নেই। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ একজন যোগ্যতাসম্পন্ন সিইও নিয়োগ দিবেন।

এরপরও যদি কোম্পানি নিয়মিত সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে সেখানে প্রশাসক বসাতে পারবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এক্ষেত্রে প্রশাসকের বেতন-ভাতা আইডিআরএ নির্ধারণ করে দিলেও কোম্পানিকেই তা প্রদান করতে হবে। কিন্তু রাশেদ বিন আমান নির্ধারিত তিন মাস পেরিয়ে এখনো দায়িত্ব পালন করছেন।

কোম্পানির ওয়েবসাইটে সোমবারও (১৩ নভেম্বর) সিইও হিসেবে রাশেদ বিন আমানের নাম দেখা যায়।

বিষয়টি নিয়ে বীমা খাত সংশ্লিষ্টদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর নিয়ম ভঙ্গ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাত নিয়ে সাধারণ মানুষের কাছে নেতিবাচক তথ্য দিচ্ছে।

নিয়মিত সিইও নিয়োগ না দেওয়া ছাড়াও আরও বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে সোনালী লাইফের বিরুদ্ধে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার আগেই কোম্পানি পরিচালনায় সংশ্লিষ্ট আইন ও বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। কিন্তু নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কোনো সতর্কতা বা জবাবদিহিতার মুখে না পড়ায় চূড়ান্ত অনুমোদনও পেয়েছে। সেই ধারাবাহিকতায় এখনো আইন লঙ্ঘন করে চলেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে একাধিকবার বীমা আইন ভঙ্গের অভিযোগ জানিয়েছে বিনিয়োগকারীরা।

এগুলোর মধ্যে রয়েছে— পরিচালকদের শেয়ার ধারণে অনিয়ম, সম্পদ বিনিয়োগের বিধান লঙ্ঘন। বীমাকারীর মূলধন ও শেয়ার ধারণ বিধিমালা ২০১৬ অনুসারে কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা একক অথবা যৌথভাবে এবং কোনো প্রতিষ্ঠান বীমা কোম্পানির শতকরা ১০ (দশ) ভাগের অতিরিক্ত শেয়ার ধারণ করতে পারবে না। (এক্ষেত্রে আইন অনুসারে পরিবারের সদস্য হিসেবে স্বামী বা স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন, পুত্রবধূ, জামাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল সবাই গণ্য হবেন)।

কিন্তু বিনিয়োগকারী সূত্র ও সোনালী লাইফের প্রসপেক্টাস থেকে দেখা যায়, উদ্যোক্তা হিসেবে রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তাফা গোলাম কুদ্দুস, তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, দুই কন্যা ও দুই জামাতাসহ পরিবারের মোট শেয়ার ধারণের হার ২৪.৫৭ শতাংশ। এর মধ্যে মোস্তফা গোলাম কুদ্দুস ৫.৬৪ শতাংশ, স্ত্রী ফাজলুতুন্নেছা ১.৫২ শতাংশ, দুই কন্যা তাসনিয়া কামরুন আনিকা ২.৫৩ শতাংশ ও ফৌজিয়া কামরুন তানিয়া ৫.৯৬ শতাংশ, দুই জামাতা রাশেদ বিন আমান ০.২৩ শতাংশ ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল ৩.৫৮ শতাংশ, পুত্র মোস্তফা কামরুস সোবহান ০.৬৩ শতাংশ এবং পুত্রবধূ সাফিয়া সোবহান চৌধুরীর ৪.৪৮ শতাংশ শেয়ার রয়েছে।

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার তিন বছরের জন্য লকইন থাকায় তিন বছরের মধ্যে এই শেয়ার বিক্রয় বা হস্তান্তর করারও কোনো সুযোগ নেই। অপরদিকে প্রতিষ্ঠানটি সম্পদ বিনিয়োগ নিয়মানুসারে সরকারি খাতে নির্ধারিত পরিমাণ বিনিয়োগ করেনি বলে জানা গেছে। বীমা আইনে জীবন বীমা কোম্পানির সম্পদ বিনিয়োগ বিধিতে মোট সম্পদের কমপক্ষে ৩০ শতাংশ শুধু সরকারি সিকিউরিটিজেই বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সোনালী লাইফ মোট সম্পদ ১৯৪ কোটি ৯৩ লাখ টাকার বিপরীতে এই খাতে বিনিয়োগ করেছে মাত্র পাঁচ কোটি ৩০ লাখ টাকা, আর মোট বিনিয়োগ ৫৬ কোটি ৯৬ লাখ টাকা। অথচ শুধু সরকারি খাতেই ৫৮ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল।

একাধিকবার চেষ্টা করেও সোনালী লাইফের সিইও রাশেদ বিন আমানের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারী সংবাদদাতা: নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হেনা বেগম নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি আন্তঃনগর ট্রেন ঢাকা অভিমুখে যাওয়ার সময় ওই নারী রেললাইনের পাশে অবস্থান করছিলেন। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ তিনি লাইনের ওপর উঠে পড়েন এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত

আরও পড়ুন
language Change