ডেস্ক রিপোর্ট:
ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বাস্তবায়নের লড়াই সব ধরনের হুমকি রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন হাসনাত। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বাস্তবায়নের লড়াই সব ধরনের হুমকি রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন হাসনাত।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
এ সময় স্বপ্ন বাস্তবায়নে বাধা এলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, আমরা জানি, এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথুরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।
এই এনসিপি নেতা আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত