তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

রেলস্টেশনে দেশের প্রথম স্ক্যানার বসল কক্সবাজারে

রেলস্টেশনে দেশের প্রথম স্ক্যানার বসল কক্সবাজারে
পাঠক সংখ্যা
638

কক্সবাজার সংবাদদাতা:

ট্রেনে ওঠার আগে ব্যাগ স্ক্যানের অভিজ্ঞতা এবার শুধু বিমানবন্দরেই নয় মিলছে রেলস্টেশনেও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কক্সবাজার রেলস্টেশনে বসানো হলো অত্যাধুনিক লাগেজ স্ক্যানার। এর ফলে যাত্রীরা পাচ্ছেন নিরাপদ ভ্রমণের নতুন আস্থা, আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এতে কমবে মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ। সোমবার (৪ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের এই স্ক্যানার মেশিন স্থাপন করা হয়।

যাত্রীরা হাতে থাকা ব্যাগ স্ক্যানার মেশিনে রেখে তবেই ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে উঠছেন। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করছে। স্ক্যানিং চলাকালে কোনো সন্দেহজনক বস্তু শনাক্ত হলে তা সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হয়। যাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া বলেন কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা লাগেজ স্ক্যানিং মেশিন বসিয়েছি। যাত্রীদের অনুরোধ তারা যেন ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে স্টেশনে প্রবেশ করেন।

তিনি আরও বলেন এই মেশিনে ওষুধজাত দ্রব্য, মাদক, আগ্নেয়াস্ত্রসহ যেকোনো চোরাইপণ্য সহজে শনাক্ত করা যায়। তবে যাত্রীদের বিড়ম্বনা এড়াতেও আমরা সচেতন।
ঢাকাগামী যাত্রী রাসেল চৌধুরী বলেন, নতুন এ উদ্যোগ আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভালো দিক। তবে অহেতুক হয়রানি যেন না হয় সেটাও দেখতে হবে।
অন্য যাত্রী ফাতেমা জান্নাতের মতে, আমরা যারা পরিবার নিয়ে ট্রেন ভ্রমণ করি, তাদের জন্য এটি স্বস্তির খবর। তবে দ্রুত স্ক্যানিং করা গেলে ভালো হয়, যেন লাইন না পড়ে।
উল্লেখ্য, কক্সবাজার রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পটুয়াখালীতে নারী সমাবেশ ও মানব বন্ধন

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে নারী সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫/১১/২০২৩খ্রিঃ সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে নারী সমাবেশ ও মানব বন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসিমা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোহানা হোসেন মিকি প্রমুখ। সমাবেশ ও মানব বন্ধনে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিএনপি জামাত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তার মূল্য দিতে হবে। ইতিমধ্যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেটি বুঝতে পেরে তারা নির্বাচন বানচালের প্রক্রিয়া শুরু করেছেন। এসব জ্বালাও

আরও পড়ুন
language Change