তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

ডিএনসিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এজাজ, শওকত ও আরিফ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার এর চেয়ারম্যান জনাব মোঃ এজাজ মৃত হাজী মফিজুর রহমান ভূইয়ার পুত্র। শেরে-বাংলা নগর থানার ২০১৪ সালের জিআর ২৩৫/১৪ মামলায় মোঃ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের কর্মী মর্মে আট নাম্বার আসামি । ২০২৪ এর জুলাই বিপ্লবের পরে ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে মোঃ এজাজকে দুই বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে সুপারিশ করেন । গুঞ্জন রয়েছে চল্লিশ কোটি টাকার বিনিময়ে এই পদ বাগিয়ে নিয়েছেন মোঃ এজাজ, কিন্তু এর কোন প্রমাণ পাওয়া না গেলেও প্রশ্নের শেষ হয়নি।

 

২৯ মে ২০২৫ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এই সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম।  অস্বভাবিক ক্ষমতাধর এই সিন্ডিকের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, নানা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য নিয়ে ডিএনসিসির ‘টপ টু বটম’ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মী এবং ব্যবসায়ীদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।  ইতোমধ্যে তাদের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

 

অভিযোগ রয়েছে আরিফুর রহমানের নিয়ন্ত্রণে চলছে সব কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, দায়িত্ব প্রদান,বদলি, নিয়োগ বাণিজ্য ছাড়াও ডিএনসিসিতে কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজের টেন্ডার, বড় বড় ক্রয়, গাবতলী পশুর হাটসহ অস্থায়ী কোরবানী পশুর হাটের ইজারা । এবং সরকারি সম্পত্তি দখলকারীদের বহাল তবিয়তে থাকতে সহযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা হাতাচ্ছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান। আর এই সকল অপকর্মের সুরক্ষা দিচ্ছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

মোহাম্মদপুরে সরকারি খালের জমি দখল করে একাধিক ভবন নির্মাণের তথ্য ডিএনসিসিকে দৈনিক সবুজ বাংলাদেশ প্রদান করলেও তারা ব্যবস্থা নেয়নি। পরে গভীর অনুসন্ধান করে দেখা গেছে এর পিছনে মোটা অংকের লেনদেন হয়েছে। ২৩ জুলাই ২০২৫ তারিখে “রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশের পর এই ভবনের  মালিকদের সুরক্ষা দেয়ার শর্তে সার্ভেয়ার রবিউলের মাধ্যমে মোঃ এজাজ ও শওকত কোটি টাকার ডিল করেছেন মর্মে তথ্য রয়েছে।

 

ডিএনসিসির এক নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসক মোহাম্মদ এজাজের ইচ্ছের বাইরে এখানে কিছুই হচ্ছে না।  বোর্ড সভায় তার পিছনের বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আরো বলেন, সরকারের আইন বিধির  লঙ্ঘন সংক্রান্ত বিষয় গুলো প্রশাসক স্যার কৌশলে এরিয়ে যান। এর বেশি আর কোন কথা বলতে রাজি নয় প্রধান নির্বাহী কর্মকর্তা।

নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ এ মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ যোগদানের পর থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে দুর্নীতির আখঁড়ায় পরিনত করেছেন।  ইতোমধ্যে সরকারের আইন ও বিধি অমান্য করে নিজের ইচ্ছে মতো সব কিছু করে যাচ্ছেন।  এমনকি কর্মকর্তাদের নিয়ে নির্ধারিত বোর্ড সভার সিন্ধান্তকেও আমলে নেয়া হয় না।

 

অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানের সাথে আলোচিত অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে চাইলে, তিনি তার স্টাফের মাধ্যমে জানিছেন, কোন কথা বলবেন না। বর্তমানে এই বিষয়ে কথা বলার জন্য প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান ও প্রশাসক মোহাম্মদ এজাজ এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করবে। ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন,  ২৫ শতাংশ পারস্পারিক শুল্ক ছাড়াও

আরও পড়ুন
language Change