তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

কলেজে চলছিল ফাইনাল পরীক্ষা সেখানেই মাইক বাজিয়ে বিএনপির কর্মসূচি পালন

কলেজে চলছিল ফাইনাল পরীক্ষা সেখানেই মাইক বাজিয়ে বিএনপির কর্মসূচি পালন
পাঠক সংখ্যা
638

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা অমান্য করে জেলা বিএনপির কর্মসূচি পালিত হয়েছে। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। বুধবার (০৬ জুলাই) বিকেলে স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন কলেজে প্রবেশ করে জনসমাগম ও কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজের গ্রুপ। এসময় উচ্চস্বরে মাইক বাজিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী আয়োজন করে বিএনপি। এতে জেলা বিএনপির দুই গ্রুপ তাদের নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদাভাবে এই বিজয় র‍্যালী ও সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির ব্যানারে সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্ব বুধবার বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। বিজয় র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা, ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে এসে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জমায়েত হতে থাকে। বিকেল প্রায় সোয়া ৪ টার দিক থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। পরে ৫টা ০৭ মিনিটের পর থেকে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা ৫টা ২০ মিনিটের দিকে কলেজ ক্যাম্পাস থেকে ব্র্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করে। কলেজ সূত্রে জানা যায় স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি কেন্দ্র নবাবগঞ্জ সরকারি কলেজ। সেখানে বুধবার (০৬ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১ টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা স্লোগান ও মিছিল করছিলো এবং এ সময় ব্যান্ড পার্টি বাজাতেও দেখা যায়। আর এই মুহু মুহু স্লোগান ও উচ্চস্বরে মাইকিংয়ের মধ্যেই পরীক্ষা চলছিল কলেজে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন পরীক্ষার হলে শেষ সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার শেষ মুহুর্তে হঠাৎ করে বাইরে থেকে উচ্চ স্বরে মাইকের শব্দ আসতে থাকে। এতে খুবই বিরক্ত মনে হচ্ছিল। এভাবে পরীক্ষা চলাকালীন সময়ে মাইকিং বাজিয়ে সমাবেশ ঠিক নয়। তারা তো শহরের অনান্য ফাঁকা স্থানে সমাবেশ করতে পারে

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন, আমাদের কলেজে আজ (বুধবার) সকাল ১০ টা থেকে বেলা ১ টা ও দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কলেজে প্রবেশ করে। পরীক্ষা প্রায় শেষের দিকে তাই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া কোন রাজনৈতিক দল থেকে সমাবেশ বা কর্মসূচি পালনের জন্য আমাদের সাথে আগে যোগাযোগও করেনি। তবে অভিযোগ অস্বীকার করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি বিকেল পাঁচটার পর কলেজ ক্যাম্পাসে গিয়েছি এবং তারপরই প্রোগাম শুরু করেছি। আগে হয়ত কেউ মিছিল বা স্লোগান নিয়ে যেতে পারে। তবে কলেজ কর্তৃপক্ষ থেকে তাদের কোন অসুবিধা হচ্ছে এমন কিছু আমাদের জানায়নি। এছড়া কলেজ মাঠে অনেকে খেলাধুলা করছিলো আর ১৪৪ ধারা জারি থাকলে তো ক্যাম্পাসে কারও প্রবেশ করার সুযোগ থাকতো না।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে জানান কলেজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সমাবেশ করা বেআইনী। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করলে আইন অমান্যকারীদের গ্রেপ্তার করা হতো। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এখনো জানায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক

অনলাইন ডেস্কঃ আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এর উদ্বোধন করবেন। এই উড়াল সড়কের ফলে বদলে যাবে রাজধানীর কালশী, মাটিকাটা, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস এলাকার চিত্র। সুফল পাবে লাখ লাখ মানুষ। যানজটে নাকাল হতে হবে না যাত্রীদের। এই উড়ালসড়ক চার লেনের, দৈর্ঘ সোয়া দুই কিলোমিটারেরও বেশি। যার শুরু হয়েছে বাউনিয়াবাঁধ এলাকা থেকে। কালশী মোড়ে এসে উড়াল সড়কের একটি অংশ বাঁয়ে মোড় নিয়ে পূরবীর দিকে গেছে। অন্য অংশটি চলে গেছে মিরপুর ডিওএইচএওস এর দিকে। উড়ালসড়কে উঠা-নামার জন্য রয়েছে পাঁচটি মুখ। এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়ক, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। তাই বর্ষা মৌসুমে আর জলজটে ডুবতে হবে না সেখানকার বাসিন্দাদের। স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ।

আরও পড়ুন
language Change