তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ

সৈকতে ভেসে এলো ট্রলার সঙ্গী নিখোঁজ জেলের মরদেহ
পাঠক সংখ্যা
638

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। এসময় কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে তার জামাতা সাগর ইসলাম। মৃত জেলে ইদ্রিস হাওলাদারের জামাতা সাগর ইসলাম বলেন আমার শ্বশুর বহু বছর ধরে জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। গত মাসের ২৫ তারিখ সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এতদিন আমরা তার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীসহ শ্বশুর বাড়ির সবাই এতদিন অনেক কান্নাকাটি করেছে তবে এভাবে তাকে পাব আমরা আশা করিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখানে নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করেছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া এবং পরবর্তী সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদাবাজদের কাছে দেশ বর্গা দেয়া হবে না: নাহিদ

নতুন করে কোনও চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম, সেই লড়াই এখনও শেষ হয়নি। এর আগে, মুন্সীগঞ্জে পথসভায় হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন এনসিপি আহ্বায়ক। জানান, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। এদিকে, নারায়ণগঞ্জে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করে দেয়ার কোনও অবকাশ নেই। শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে।  

আরও পড়ুন
language Change