তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার ঘনিষ্ঠ দৃশ্যে কখনোই অভিনয় করিনি : তামান্না ভাটিয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের রমজান মাসে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায় পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন ক্ষমা চাইতে হবে হান্নান আসিফদের: নাছির উদ্দীন ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব

নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষ সৃষ্টি হবে

নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষ সৃষ্টি হবে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে জনরোষ তৈরি হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (৯ আগস্ট) এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পতিত আওয়ামী লীগের অনেক নেতা গণহত্যা ও দুর্নীতির সঙ্গে যুক্ত। নির্বাচনে তারা অংশ নিলে জনআক্রোশ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন বর্তমান নির্বাচনী ব্যবস্থায় আসনভিত্তিক ভোট পদ্ধতি দুর্নীতিগ্রস্ত। পিআর (প্রতিনিধিত্ব আনুপাতিক) পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কা থাকলেও সেটি গ্রহণযোগ্য। তাই মিশ্র পদ্ধতির কথা বিবেচনা করা যেতে পারে। মজিবুর রহমান মঞ্জু বলেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকলে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। একইসঙ্গে নির্বাচন কমিশন অনিয়ম ঠেকাতে ব্যর্থ হলে কমিশনের অস্তিত্ব অর্থহীন হয়ে পড়বে। তিনি দাবি করেন আগামীতে সরকার ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের যে ঐকমত্য তৈরি হয়েছে, সেটিই হবে গণতন্ত্রের অগ্রগতির ভিত্তি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন ফ্যাসিবাদ প্রতিরোধে আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী দেশের বাইরে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কেউ কেউ আবার ১/১১ বা গৃহযুদ্ধের ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সবাইকে রাজনৈতিক পরিপক্বতা দেখিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ যেন এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেটাই নিশ্চিত করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে ঢাকা কলেজের বিতার্কিক দল বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, কাজী জেবেল, সাইদুর রহমান ও শিরিনা খাতুন বীথি। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনার নদ–নদী থেকে এক বছরে ৫০ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : খুলনার পাইকগাছা উপজেলার শিবসা নদীর চর থেকে গত শুক্রবার সকাল ৯টার দিকে ইকরাম হোসেন (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এর এক দিন আগে বৃহস্পতিবার সকালে একই উপজেলার জিরবুনিয়া খাল থেকে ভাসমান অবস্থায় রানা খলিফা নামে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। খুলনার বিভিন্ন নদ–নদী থেকে গত ১ বছরে এমন ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নৌ পুলিশের। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর কয়রা উপজেলা সভাপতি তরিকুল ইসলাম বলেন, নদী থেকে লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্‌ঘাটন ও অপরাধী শনাক্তকরণে দীর্ঘসূত্রতার কারণে অপরাধ বেড়েই চলেছে। তার মতে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা গেলে এ প্রবণতা কমে আসবে। পরিসংখ্যান কি বলছে : নৌ পুলিশের সামগ্রিক পরিসংখ্যান

আরও পড়ুন
language Change