মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১০ আগস্ট) সকালে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক হা. ইউসুফ ইসলাহী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার আমির ইসমাঈল হোসেন, কমলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাসুক আহমদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মহসিন আহমদ, অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন, কলেজ সম্পাদক তারেক রহমান, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ, অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ, এমরান হোসাইন মনিয়ার, মো. সাদিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করে মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত