তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন ১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ আজও বাংলাদেশে সমকামীরা ছড়াচ্ছে এইডসের জীবাণু শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায় শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি

১ বছরে মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেই

১ বছরে মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেই
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গঠনের দুই মাস পর সরকারকে মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও পরবর্তী ১০ মাসেও এ বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়নি। বরং সরকারের কোনো কোনো উপদেষ্টা মব (উচ্ছৃঙ্খল জনতা) সন্ত্রাসকে প্রেশার গ্রুপ বলে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছেন। এ কথা বলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার রাজধানীর বিজয়নগরে ইআরএফ মিলনায়তনে ‘অন্তর্বর্তী সরকারের এক বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক এক সভায় আনু মুহাম্মদ আরও বলেন, সরকার গঠনের দুই মাসের মাথায় মাজার, কবরস্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা তাঁরা লক্ষ করেছেন। তখন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু পরবর্তী ১০ মাসেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।

পর্যালোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক কল্লোল মোস্তফা। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, স্থপতি ফারহানা শারমিন। সংবিধান সংশোধনে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, এরপরও বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সন্দেহ থেকে যায়। গোয়েন্দা সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং নজরদারি কার্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

অর্থনৈতিক খাত সংস্কার বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার পরিবর্তনের পর কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। রিজার্ভ ও রেমিট্যান্সে উন্নতি হয়েছে, ব্যাংকিং খাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খেলাপি ঋণ উদ্ধার বা পাচার হওয়া অর্থ ফেরাতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ভারত, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে বাংলাদেশের যেসব সামরিক ও বেসামরিক চুক্তি আছে, সেগুলো প্রকাশ করতে এবং জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, এখন পর্যন্ত কোনো চুক্তি প্রকাশ করা হয়নি। বরং গত কয়েক মাসে সরকারের কিছু গোপন চুক্তির আলামত দেখা গেছে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়টি উল্লেখ করেন।

এক বছরে গণঅভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হলো শীর্ষক মূল প্রবন্ধে কল্লোল মোস্তফা অন্তর্বর্তী সরকারের এক বছরে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার, মামলা বাণিজ্য, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির গতি নিয়ে পর্যালোচনা করেন। তিনি বলেন, পুলিশ ও জনপ্রশাসনকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। এ ছাড়া আমলাতন্ত্র জনবান্ধব হয়নি, সরকার নিজেই আমলাতন্ত্রবান্ধব হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর পর প্রশাসনের বিভিন্ন পদে ঢালাও বদলি ও পদোন্নতি হয়েছে। বাজেটে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। রাজস্ব আয়ের বিপুল ঘাটতির মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করতে বেতন কমিশন গঠন করা হয়েছে।

হাসিনা সরকার ভারতের বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে কখনো প্রতিবাদ করেনি। তবে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এরপরও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। যুক্ত হয়েছে ভারত থেকে পুশ ইন। সীমান্ত ও পানিবণ্টনের সমস্যার যে মাত্রায় আন্তর্জাতিকীকরণ প্রয়োজন, সেখানে ঘাটতি রয়ে গেছে। প্রবন্ধে বলা হয়, মতপ্রকাশে সরকারের দিক থেকে সরাসরি বাধা দেওয়া না হলেও মব সৃষ্টি করে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ, সংবাদ সরাতে চাপ দেওয়া কিংবা সাংবাদিকদের চাকরিচ্যুত করতে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে। এসব বন্ধ করতে সরকারের দিক থেকে কোনো শক্ত পদক্ষেপ দেখা যায়নি। পাহাড় ও সমতল মিলিয়ে গ্রেপ্তারের পর মৃত্যু, বিনা বিচারে আটক, মারধর, হেনস্তা এবং জোর করে ধর্মান্তর করার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

জুলাই আন্দোলনের আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে কথা বলেন স্থপতি ফারহানা শারমিন। আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় সেবা গ্রহণের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেবা প্রদানে কোনো সমন্বিত পরিকল্পনা এবং ওয়ান স্টপ সার্ভিস নেই। রাষ্ট্রীয়ভাবে আহত ব্যক্তিদের পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই যে সমন্বয়হীনতা, উদাসীনতা এর মূল কারণ নিম্নবিত্ত শ্রেণির জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের শ্রেণিবৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। সভায় শ্রম সংস্কার নিয়ে কথা বলেন শিক্ষক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, যে তথ্যব্যবস্থা দিয়ে শ্রমিকদের তালিকাভুক্তি করে উন্নয়নের কাজে লাগানোর কথা, সেই ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে, শ্রমিকদের চাকরিচ্যুত করতে। আন্দোলন করলেই সেই ‘ইনফরমেশন সিস্টেম এ শ্রমিকের বিরুদ্ধে তালিকাভুক্তি করা হয়, যাতে ওই শ্রমিক আর কাজ না পান।

চলচ্চিত্র নির্মাতা আকরাম খান বলেন গত এক বছরে জনগণকে বিভেদ ও বিদ্বেষের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। একধরনের জোরপূর্বক ধারণা চাপিয়ে সাংস্কৃতিক যুদ্ধ তৈরি করা হচ্ছে। প্রান্তিক মানুষের সংস্কৃতি প্রকাশের অন্যতম জায়গা মাজার ভাঙা হচ্ছে, আবার সেই মাজার সংস্কৃতির অন্যতম অংশ কাওয়ালিচর্চার মতো প্রহসন করা হচ্ছে। একটি গোষ্ঠী বিটিভি এবং শিল্পকলাকে কুক্ষিগত করে রেখেছে উল্লেখ করে আকরাম খান বলেন, বিটিভি ও শিল্পকলায় সরকারি মদদে অপপ্রচার চলছে, স্বাধীন সংস্কৃতির চর্চা হচ্ছে না। পাশাপাশি মব সন্ত্রাসের কারণে সংস্কৃতির জায়গায় সেলফ সেন্সরশিপ (স্বনিয়ন্ত্রণ) শুরু হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি ২২ বছরে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি ২২ বছরে সর্বনিম্নে

ডেস্ক রিপোর্টঃ সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে আমদানির এই ধস নেমেছে। মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ৫৫৬ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা এপ্রিলে ছিল ৭৯৬ মিলিয়ন ডলার। এটি টানা চতুর্থ মাসের পতন। এর আগে এত কম আমদানি হয়েছিল ২০০৩ সালের মে মাসে। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা ক্রমেই চীনা পণ্যের বদলে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও মেক্সিকোর দিকে ঝুঁকছেন। মেক্সিকো থেকে পোশাক আমদানি মে মাসে ১২ শতাংশ বেড়ে ২৫৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন ব্র্যান্ডগুলোর উৎস বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন শর্তসাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর নির্ভরতা কমানোর এই প্রবণতা নতুন নয়

আরও পড়ুন
language Change