নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুম আহম্মেদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাদরাসার মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুম আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদকে জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত