তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন

পাঠক সংখ্যা
638

কখন কার কপাল কিভাবে খুলে যায় কেউ জানে না। ভারতের মতো শক্তিশালী ও জনপ্রিয় দলের বিপক্ষে লিটন দাস অধিনায়কত্ব করবেন তা দুই দিন আগেও কেউ জানতেন না। এমন কি স্বয়ং লিটন দাসও। কিন্তু নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে লিটন দাসের সামনে সেই সুযোগ চলে আসে।

ভারতের বিপক্ষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। আগামীকাল রবিবার (৪ নভেম্বর) ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি টস করতে নামবেন বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে।

ওয়ানডেতে তিনি নতুন হলেও এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে দলবে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচে তিনি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে টস করতে নেমেছিলেন সিরিজের তৃতীয় ম্যাচে। টস জিতলেও ম্যাচ হেরেছিলেন ৬৫ রানে। ওয়ানডে ডাউনে ব্যাট করতে নেমে লিটন দাস প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন টিম সাউদির বলে।

টি-টোয়েন্টিতে ছিল সিরিজের শেষ ম্যাচ। আগের দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল। তাই শেষ ম্যাচে তার টস করা ছিল শুধুই অনেকটা নিয়ম রক্ষার মতো। এবার তিনি গোটা ওয়ানডে সিরিজই টস করতে নামবেন। সময় কম পেলেও এর মাঝে তিনি সার্বিক একটা চিন্তা-ভাবনা করতে পারবেন। এভাবে হুট করে নেতৃত্ব পাওয়াতে বেশ রোমাঞ্চিত লিটন দাস।

তিনি বলেন, ‘এত বড় সিরিজে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি রোমাঞ্চিত। চেষ্টা করব আমার সামর্থ্য দেখানোর। সাধারণ খেলোয়াড় হিসেবে খেলার সময়ও দায়িত্ব থাকে। অধিনায়ক হিসেবে দলকে গাইড করার বাড়তি দায়িত্ব থাকে। এর চেয়ে বেশি কিছু না। গত ২-৩ দিন ধরে তো অনুশীলন করছি। সাধারণত যেসব কথাবার্তা হয় এসবই হয়েছে। বাড়তি কোনো কথাবার্তা হয়নি। প্রথম যে দুই অধিনায়কত্বের কথা বললেন ঐসময় কিছুই জানতাম না, হুট করে অধিনায়ক হয়ে গেছি। ওটাতে কিছু করারও ছিল না। এবার আমিও খবর পেয়েছি গতকাল। দলের সঙ্গে ১০ দিন কাজ করার সুযোগ আছে। দলের কাছ থেকে ভালো ফিডব্যাক আশা করছি।’

তিনি বলেন, ‘প্রথমবার এমন দায়িত্ব পেলাম। প্রত্যেক খেলোয়াড়েরই বাংলাদেশ দলের হয়ে খেলার স্বপ্ন থাকে। তার থেকেও বড় স্বপ্ন দলকে নেতৃত্ব দেওয়া। প্রত্যেক খেলোয়াড়ের কাছেই অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার দিন সবচেয়ে বড়।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখভান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে। খবর আল জাজিরা। এদিকে, ইরানে সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলও। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইনস এবং সংবাদমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট চেক করতে বলা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর

আরও পড়ুন
language Change