মোঃ ইব্রাহিম হোসেন:
সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌর এলাকার মনিরামপুরের মুদি দোকানি অসীম কুমার সাহা বাণী( বাণী সাহা) দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপটে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। স্থানীয় একাধিক সূত্র,সবুজ বাংলাদেশ কে জানান,স্বৈরাচার সরকার আওয়ামী লীগের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হয়ে তাদের ছত্রছায়ায় বাণী সাহা বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত থেকে নানান সুযোগ সুবিধা নিয়ে অন্যের জমি দখলসহ করেছেন বিভিন্ন অপকর্ম! বগুড়া শাহজাহানপুরের নাটোর রোডে প্রতিষ্ঠিত করেন মেসার্স গীতা ফিল্ম পয়েন্ট ও মেসার্স গীতা এলপিজি ফিলিং পয়েন্ট। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে,এই দুই প্রতিষ্ঠানের আড়ালে কোটি কোটি টাকা ভারতে পাচারের করেছেন।
এছাড়াও বাণী সাহা নামে একাধিক বিলাসবহুল বাড়ি ও গাড়ি রয়েছে এবং স্ত্রী ছেলের নামে বগুড়া,শাহজাদপুর ও সিরাজগঞ্জের রয়েছে অসংখ্য সম্পদ। তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রক্ষার করতে স্থানীয় স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাব বিস্তার করাসহ কৌশলে শাহজাদপুর হিন্দু সম্প্রদায়ের সভাপতি এবং মনিরামপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তথা শাহজাদপুর ইসকন মন্দিরের সভাপতির পদ টি বাগিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, ৫ আগস্ট স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতনের পর বাণী সাহা কৌশলে রুপ বদল করে স্থানীয় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজের পর্বের রাজনৈতিক পরিচয় বদলে করার চেষ্টায় দৌড়ঝাপ ও নতুন দলের ছায়া তলে যাওয়ার কৌশল তৈরী করেছেন। শাহজাদপুরের সুশীল সমাজের একাধিক ব্যক্তি জানান, স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দোসর বাণী সাহার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হয়নি এছাড়াও তিনি এখনো প্রকাশ্যে শাহজাদপুরে সক্রিয়!
স্থানীয় এক ব্যক্তি নাম না করা শর্তে সবুজ বাংলাদেশ কে বলেন,কিছু আগেও বাণী সাহা মুদি দোকান করতো এর পরে বাণী সাহা শাহজাদপুর ট্রাভেলস পরিবহন কোম্পানির একটি কর্মচারী হিসেবে পরিচিত তবে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের স্হায়ীয় এমপি,পৌরসভার মেয়ের ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে তিনি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, তবে স্বৈরাচার সরকার পতনের পরই তিনি আবার কৌশলে নতুন ভাবে নতুন দলের ছায়া তলে আশ্রয়ে চলে গেছে। এছাড়াও তিনি বলেন,বর্তমান স্থানীয় বিএনপি নেতাদের উচিৎ এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর বাণী সাহাকে আইনের হাতে তুলে দেওয়া। এভাবেই যদি চলতে থাকে তাহলে, ভবিষ্যতে আরো অনেক বাণী সাহার মত রাজনৈতিক দলের আশ্রয়ে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
এবিষয়ে বিশ্লেষকদের মতে, বাণী সাহার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) কের জরুরি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, বাণী সাহার বিপুল পরিমাণ সম্পদ মালিক বনে গেছেন কিভাবে ও তার আয়ের উৎস কি? বিষয়টি দলীয় প্রভাবের বাইরে গিয়ে ন্যায়সঙ্গত তদন্তই পারে এই ধরনের দুর্নীতি ও অপরাধের শেকড় উপড়ে ফেলতে। এবিষয়ে,বাণী সাহার সঙ্গে কথা বলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও তার দেখা পাওয়া যায়নি। এছাড়াও তার মুঠোফোনে একাধিক বার কল দিলে তার নম্বরটি বন্ধ দেখায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত