ডেস্ক রিপোর্ট:
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের এসব কথা জানান আখতার আহমেদ।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।
নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে বলে জানান আখতার আহমেদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত