তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষণা

লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষণা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

২০২৪ সালের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি এক লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে সাংবাদিকদের তথ্য তুলে ধরতে হবে।

রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের যাওয়া আসার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেবীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। নিহত নাম ফাতেমা বেগম (১৯)। তিনি দেবীগঞ্জ উপজেলার ৩ নং সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামানের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার শেষে স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নুরুজ্জামানের ঘুম ভাঙলে তার স্ত্রীকে শোবার ঘরে, সরের বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নুরুজ্জামান স্ত্রীকে ঝুলন্ত দেখে চিৎকারে তার মাসহ প্রতিবেশীরা দৌড়ে এসে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এবিষয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
language Change