তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যিনি ছাত্রদল নেতাদের সহযোগিতায় পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার সেতুর ওপর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটক করেছিল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহনাফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। তবে সংগঠনটির দুইটি গ্রুপ ছিলো, একটি গ্রুপের ক্যাডার ছিলো মঞ্জু। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করাসহ নানা অপকর্মের জড়িত ছিল। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, সোমবার ইংরেজি বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে সার্পোট করছে। সেই গ্রুপের হয়ে প্রচার চালাতে মঞ্জু ক্যাম্পাসে এসছে এমন ঘটনা শুনে সেখানে যাই।

এ সময় তার সঙ্গে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন ছিল। মেরিন একাডেমির সামনে নভোথিয়েটারে গিয়ে মঞ্জুকে দেখতে পান তারা। তখন মিজান ও মিয়া বাবুল মঞ্জুকে জেরা করতে শুরু করেন। বিষয়টি পুলিশ ও প্রক্টরকে জানাতে কল দিতে পাশে যান জানিয়ে রাকিন খান বলেন, “কিছুক্ষণ পরে গিয়ে দেখি মঞ্জু নেই। মিজান ও মিয়া বাবুলকে জিজ্ঞেস করলে, তারা বলেন মঞ্জু আশেপাশেই আছে। কিন্তু পরে তাকে আর কোথাও পাওয়া যায়নি।”

ঘটনাস্থলে উপস্থিত কলা ও মানবিক অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত ৯টার দিকে মঞ্জুকে আটক করা হয়। সাড়ে ৯টার দিকে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন মঞ্জুর সঙ্গে পার্সোনাল কথা বলার নাম করে মেরিনের সামনের রাস্তার দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বলে মঞ্জুকে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে।

তবে মঞ্জু পালিয়ে যেতে পারলেও তার মোটরসাইকেলটি ফেলে যায়। মোটরসাইকেলটি রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার ব্রীজের উপর নিয়ে যায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে জানতে ছাত্রদলের মিয়া বাবুলকে কল করা হলে ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো কমিটি না থাকায় বিষয়টি নিয়ে সংগঠনটির আর কেউ কথা বলতেও রাজি হননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রাহাত হোসাইন ফয়সাল বলেন, এক শিক্ষার্থীকে আটকের ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু মঞ্জুকে না পেয়ে পুলিশ চলে গেছে। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আটকের পর পুলিশ গিয়ে কাউকে পায়নি। মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার খবর পেয়েছেন জানিয়ে তিনি বলেন, পোড়া মোটর সাইকেল উদ্ধার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কিছু বলেনি। কেউ থানায় অভিযোগও দেয়নি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই অতনু বলেন, পোড়া মোটরসাইকেল উদ্ধার, এটা বিশ্ববিদ্যালয়ের বিষয়। অনুমতি না পাওয়ায় ঘটনাস্থলে যাননি তিনি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো

ডেস্ক রিপোর্ট: বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে, অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে তামিল নাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়া অফিস জানায়, আগামীকাল (২৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র

আরও পড়ুন
language Change