তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

জাতীয় প্রেস ক্লাবে গণহত্যায় জড়িত আওয়ামীপন্থি সাংবাদিকদের অবৈধ সংগঠনকে আবারও জায়গা দিলে তা প্রতিহত করবে জুলাই ঐক্য। শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামীপন্থি) নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়েছিল। এই অবৈধ সংগঠনের নেতা ও সদস্যরা গত ১৫ বছর হাসিনা সরকারের গুম, খুন, হামলা মামলাসহ সব অপকর্মকে বৈধতা দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি স্বৈরাচার হাসিনার পক্ষে সাংবাদিকতার নাম ব্যবহার করে মাঠে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান করেছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউজে (আওয়ামীপন্থি) এই সংগঠনের নেতাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। চব্বিশ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে অবৈধভাবে প্রেস ক্লাবে দখল করা ডিইউজের নেতারা অফিস তালা দিয়ে পালিয়ে যায়। একই দিন রাতে বিপ্লবী সাংবাদিকরা আওয়ামীপন্থি সাংবাদিকদের সেই অফিস থেকে হাসিনা ও মুজিবের ছবি বের করে নতুন করে তালা ঝুলিয়ে দেয়। গত এক বছরের বেশি সময় অফিসটি বন্ধ আছে। জুলাই ঐক্য জানতে পেড়েছে; এই অফিসটি নতুন করে চালু করার মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের আলোচনা হচ্ছে।

এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে ঘোষণা দিচ্ছি প্রেস ক্লাবের মতো জায়গায় আবারও যদি আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের অপচেষ্টা করা হয় তাহলে বিপ্লবী সাংবাদিক এবং ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এখানে যদি কারও অফিস খুলতে হয় তাহলে জুলাইয়ে ভূমিকা রাখা সাংবাদিকরা অফিস করবে। অথবা বর্তমানে প্রেসক্লাবে থাকা জাতীয়তাবাদী ও ইসলামীক মতাদর্শের বাংলাদেশপন্থি সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পুরো অফিসটি পরিচালনা করবে।

একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে যেসব কথিত গণহত্যার সহযোগী সাংবাদিকদের নামে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় শহিদ পরিবার মাঠে নেমে আসলে দায়ভার আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে।

পাশাপাশি এখনো যে সব হত্যা মামালার আসামি সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে আছে তাদের সদস্যপদ বাতিল করার দাবি জানায় জুলাই ঐক্য। তাদের প্রেসক্লাবে প্রবেশ বন্ধ করা দাবিও জানায় সংগঠনটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য চলছে

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম রোববার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এই মামলায় অ্যাপ্রুভার (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত) হয়েছেন। পাঁচ অভিযোগ শেখ হাসিনা ও আসামিদের বিরুদ্ধে এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের

আরও পড়ুন
language Change