তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। তাদের এই দুর্নীতিতে সহায়তার অভিযোগ উঠেছে সংস্থার হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফজলুল হকের বিরুদ্ধে। বিআইডব্লিউটিসি গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও এই মহাব্যবস্থাপকের দায়ও পেয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি সবুজ বাংলাদেশের হাতে রয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আবু সালেহ আহাম্মদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তাকে চাকরিচ্যুত করার পাশাপশি তার বিরুদ্ধে থানা ও দুদকে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিএম ফজলুল হকের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো. ফজলুল হককে রক্ষার জন্য নানা টালবাহানা চলছে বলে অভিযোগ উঠেছে। তাদের কোটি টাকার দুর্নীতির তদন্ত করতে গত ২৯ জুন বিআইডব্লিউটিসি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এতে সংস্থাটির চিফ পার্সোনাল ম্যানেজার মো. ফজলে রাব্বিকে আহ্বায়ক, ডেপুটি চিফ অডিট অফিসার আতিকুর রহমান ও আইন কর্মকর্তা মো. সুজন আলীকে সদস্য করা হয়। সম্প্রতি ওই কমিটি বেশ কয়েকটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে তাদের দুর্নীতির আদ্যোপান্ত উঠে এসেছে। দুর্নীতির হোতা বিআইডব্লিউটিসির নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অফিসের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান, সহকারী ক্যাশিয়ার তানিয়া আক্তার এবং মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হকের দায় উঠে এসেছে।

নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ছয়টি চেকের মাধ্যমে নগদ ৭৪ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু টাকা উত্তোলনের বিষয়টি ক্যাশ স্ক্রল বহি ও লেজার বহিতে এন্ট্রি বা হিসাবভুক্ত করা হয়নি। এই টাকা সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান আত্মসাৎ করেছেন।

তদন্ত চলাকালে পিআরএলে থাকা সংস্থার ইনল্যান্ড মাস্টার অফিসার মো. আমির হোসেন ভূঞা কমিটিকে জানান, তিনি নগদায়ন বাবদ কোনো টাকা গ্রহণ করেননি। অথচ নারায়ণগঞ্জ হিসাব শাখার ক্যাশরুমের নথি হতে দেখা যায়, চলতি বছরের ৭ মে আট লাখ ৩ হাজার ৪৩৮.৬০ টাকা, ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের বেতন-ভাতা বাবদ ২ লাখ ২ হাজার ৯০৩ টাকা (মোট ১০ লাখ ৬ হাজার ৩৪২.১৬ টাকা) ভুয়া স্বাক্ষরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির কাছে প্রদানকৃত জবানবন্দি যাচাইয়ে দেখা যায়, জাহাজে থাকাকালীন পে-বইয়ের স্বাক্ষরের সঙ্গে ভাউচারে করা স্বাক্ষরের কোনো মিল নাই।

এক্ষেত্রে পিআরএল ভোগরত মো. আমির হোসেন ভূঞার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সালেহ আহাম্মদ খান ১০ লাখ ৬ হাজার ৩৪২.১৬ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হয়।

তদন্ত চলাকালে পিআরএলে থাকা সংস্থার আরেক ইনল্যান্ড মাস্টার অফিসার মুন্সী আজিজুর রহমান কমিটিকে জানান, তিনি নগদায়ন বাবদ কোনো টাকা গ্রহণ করেননি। অথচ নারায়ণগঞ্জ হিসাব শাখার ক্যাশরুমের নথিতে দেখা যায়, ভাউচার করে চলতি বছরের ৭ মে ৫ লাখ ২ হাজার ৮৪৪.৩৯ টাকা ভুয়া স্বাক্ষরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দি যাচাইয়ে দেখা যায়, জাহাজে থাকাকালে

পে-বইয়ের স্বাক্ষরের সঙ্গে ভাউচারের স্বাক্ষরের কোনো মিল নেই। এক্ষেত্রেও পিআরএল ভোগরত মুন্সী আজিজুর রহমানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সালেহ আহাম্মদ খান ৫ লাখ ২ হাজার ৮৪৪.৩৯ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হয়। এছাড়া ১৫ মে থেকে ২৩ জুন পর্যন্ত ১৯টি স্লিপের মাধ্যমে সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান নিতাইগঞ্জ অফিসের হিসাব সহকারী (ক্যাশিয়ার) তানিয়া আক্তারের কাছ থেকে ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা গ্রহণ করেছেন। মূলত এসব টাকাই ক্যাশে ঘাটতি রয়েছে। এসব টাকা সালেহ আহাম্মদ খান আত্মসাৎ সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান নিজ নামে বিআইডব্লিউটিসির ১৯টি স্লিপে ভিন্ন ভিন্ন তারিখে ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা নিয়েছেন। ক্যাশে জমা টাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্যাশিয়ারের। কিন্তু সালেহ আহাম্মদ খান ক্যাশিয়ার তানিয়া আক্তারকে বদলির ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে ক্যাশ থেকে এসব টাকা আত্মসাৎ করেছেন। সুতরাং এই টাকা আত্মসাতের জন্য সালেহ আহাম্মদ খান দায়ী। তবে হিসাব সহকারী (ক্যাশিয়ার) তানিয়া আক্তার স্লিপের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময় ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা প্রদানসহ পিআরএলে থাকা দুজন কর্মকর্তার কাছে অর্থ প্রদান না করে পে-কলামে স্বাক্ষর দেখে হিসাবভুক্ত করেন, যা অদক্ষতার শামিল।

বিআইডব্লিউটিসির পরিচালকের (অর্থ) বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, পরিচালকের (অর্থ) নির্দেশনার পরও নিতাইগঞ্জ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধ না করায় সার্বিক বিষয়ে বিভাগীয় প্রধান হিসেবে জিএমের (অ্যাকাউন্টস) তত্ত্বাবধানের ঘাটতি পরিলক্ষিত হয়েছে।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে  মোবাইলে জিএম মো. ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে। তদন্তাধীন একটি বিষয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভুয়া মামলায় তৌহিদ আফ্রিদিকে কেনো গ্রেপ্তার করতে হবে

ভুয়া মামলায় তৌহিদ আফ্রিদিকে কেনো গ্রেপ্তার করতে হবে

ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটকের বিষয় এটা নিছক একটি ভুয়া মামলা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (২৫) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিছক একটা ভুয়া মামলা। ভুয়া মামলায় কেন তাকে গ্রেপ্তার করতে হবে? সে তেলবাজি করেছে, তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ থাকলে সেটির প্রেক্ষিতে গ্রেফতার করতে পারতো। তৌহিদ আফ্রিদিদের আমি কখনোই পছন্দ করি নাই। এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি, বক্তব্যও দিয়েছি। বরাবর বলেছি, এসব তেলবাজরা

আরও পড়ুন
language Change