তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

বুড়িচং আল-হেরা মডার্ণ একাডেমির দুই যুগ পূর্তি উৎসবে নান্দনিক স্মরণিকা প্রকাশিত

পাঠক সংখ্যা
638

বুড়িচং প্রতিনিধি॥
কুমিল্লার বুড়িচংস্থ আল-হেরা মডার্ণ একাডেমির দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে মিলনমেলা, ইতিহাস- ঐতিহ্য কেন্দ্রীক নান্দনিক স্মরণিকা প্রকাশ, গুণীজন সম্মাননা, ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও পরলোকগত মুরব্বীদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বুড়িচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এ অনুষ্ঠান।

স্কুলের প্রতিষ্ঠাতা, কোটা সংস্কারে রিটকারী সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের যুগ্ম সচিব সাইফুল হাসান রিপন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স ফাতেমা আক্তার ডলি ও মালয়েশিয়ায় উচ্চতর শিক্ষায় অধ্যয়ণরত শাহরিয়ার নাফিস সজীবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ সচিব মো. আবদুল কাদির, প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আজহারুল ইসলাম, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন, জগতপুর এডিএইচ সিনিয়র মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ছফিউল্লাহ এবং বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও স্কুলটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মিয়া আনোয়ার মোর্শেদ।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএস (কৃষি) কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব, বিসিএস (স্বাস্থ্য) ডা. নূর মোহাম্মদ সুমন, রহমত উল্লাহ সাকিব, ইঞ্জিনয়ার আল আকসার, তরিকুজ্জামান অন্তর, ছাত্র সমন্বয়ক জামিলুর রহমান তানিম, আবদুর রহমান রুমেল, ডা. একেএম আবদুল বাছেদ, ঢাকা মেডিকেলে কর্মরত ডাক্তার আল আমিন খান, মাকসুদা আক্তার মুন্নী, মাসুদুল ইসলাম, গোলাম সামদানি জুয়েল, ইঞ্জিনিয়ার নিগার সুলতানা নিপা, আবদুল জব্বার, মোমিনুল ইসলাম শাকিল, সোহেল আহমদ, ইঞ্জিনিয়ার ফোরকান আহমদ ও ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম মিঠু প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বুড়িচং উপজেলার প্রাচীন কিন্ডারগার্টেন স্কুলটির সর্বাঙ্গীণ সফলতা ও উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, শিক্ষা হলো জীবনকে সুন্দর ও সাফল্যময় করার সিঁড়ি। শিক্ষার আলো ছড়িয়ে এই প্রতিষ্ঠানটি যে এগিয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি দেখেই অনুধাবন করা যায়। তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়া জনপদকে শিক্ষার আলোয় আলোকিত করা অন‌ন্য ব্যক্তিত্ব ও চারবারের সাবেক এমপি অধ্যাপক মো. ইউনূস ও গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম স্যারের প্রিয় শিক্ষক ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারসহ গুনী শিক্ষকদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্খা পূরণে একযোগে দেশের তরে কাজ করবার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান।

স্কুলটির প্রতিষ্ঠাতা দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক আবদুল অদুদ বলেন, আমার জীবনের দীর্ঘ সময় এবং অনেক অর্থ এই প্রতিষ্ঠানটির জন্য ব্যয় করেছি। এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে আজ তার ছাত্ররা দেশের ভালো জায়গায় প্রতিষ্ঠিত বলে তিনি গর্বিতবোধ করেন। তিনি স্কুলের সার্বিক উন্নয়নে ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মরহুম অধ্যাপক মো. ইউনূস ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মাকসুদুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২৭ জন বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সেনা কর্মকর্তাসহ কৃতি শিক্ষার্থী ও ১৪জন গুনী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে হেরার জ্যোতি নামে একটি মনোমুগ্ধকর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় এবং সাবেক এমপি অধ্যাপক মো. ইউনূস ও ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার, মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, মোখলেছুর রহমান লিল মিয়া সর্দার ও আবদুল খালেক মাস্টারসহ স্কুলের সাথে সম্পৃক্ত পরলোকগত উপদেষ্টা ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। শেষে বিসিএস ক্যাডার (কৃষি) সাখাওয়াত হোসেন গালিবকে সভাপতি ও ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম মিঠুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আল-হেরা মডার্ণ একাডেমি এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় নৌ-পুলিশের অভিযানে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: কুমিল্লার মেঘনা উপজেলায় নদী পথে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে চালিভাঙ্গা ফাঁড়ির নৌ-পুলিশ। জব্দ করেছে প্রায় পাঁচশত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নুনেরটেক গ্রামের মতব আলীর ছেলে নবী হোসেন (৩০) ও একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে হোসেন আলী (৪০)। মঙ্গলবার (১৭ অক্টোবর, ২০২৩) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই ফকরুল হাসান’ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। ওই সময় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামের উত্তর পাশে মেঘনা নদীতে তারা সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরতে থাকে। পথিমধ্যে তাদেরকে গ্রেফতার করে নো-পুলিশ। এ ব্যাপারে চালিভাঙ্গ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম দৈনিক সবুজ বাংলাদেশকে

আরও পড়ুন
language Change