তারিখ লোড হচ্ছে...

হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

বরগুনায় প্রতারণার রাজা হারুন অবশেষে পুলিশের জালে

পাঠক সংখ্যা
638

বরগুনা প্রতিনিধি:

“অপরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়” বহুল প্রচারিত এই প্রবাদটিই যেন সত্য হয়েছে বরগুনার প্রতারক মোশাররফ হোসেন হারুনের বেলায়। উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে অপরকে ফাঁসাতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আজ ১৪ সেপ্টেম্বর সকাল দশটায় এলাকাবাসী প্রতারক হারুনকে আটক করে বরগুনা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বিকেল তিনটার দিকে পুলিশ তাকে কোর্টে প্রেরণ করেন।

বরগুনা সদরের আয়লা কলেজের গ্রন্থাগারিক মোশাররফ হোসেন হারুন তার নিজ বাড়িতে ড. এম. এ. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী (অটিজম) বিদ্যালয় প্রতিষ্ঠা করে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় বিগত সরকারের আমলে কেউই ভয়ে মুখ খুলতে পারেননি। ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে প্রতারণার শিকার সকল ভুক্তভোগী টাকা চাইলে তিনি উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

ওয়াজেদ মিয়া অটিজম বিদ্যালয় এর পরিচালনা কমিটির সদস্য শাহ আলম হাওলাদার গরিব শিক্ষকদের থেকে নেয়া ঘুষের টাকা ফেরত দিতে বললে প্রতারক হারুন তার বিরুদ্ধে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার কে মামলার তদন্তের নির্দেশ দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিয়া বরগুনা থেকে বদলি হলে তিনি সেই সুযোগে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া তদন্ত প্রতিবেদন তৈরি করে আদালতে জমা দেন। আসামি শাহ আলম হাওলাদার তদন্ত প্রতিবেদনের সত্যতা যাচাই এর আবেদন করলে আদালত তদন্তকারী কর্মকর্তার কাছে স্বাক্ষর যাচাইয়ের জন্য পাঠালে এটি ভুয়া প্রমাণিত হয় এবং এই জালিয়াতির জন্য ফৌজদারী কার্যবিধিতে মামলা করতে আদালতের বেঞ্চ সহকারীকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমলি আদালত বরগুনা সদর এর বেঞ্চ সরকারী নাদিরা বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার এজাহার হতে জানা যায়, আসামী মোঃ মোশারেফ হোসেন বাদী হইয়া মোঃ শাহ আলমকে আসামী করে তার বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ইং-০৯/১২/২০২৪ তারিখ একটি মামলা দায়ের করেন। যাহার নম্বর সি.আর ১৭২০/২৪ (বর), ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড। বিজ্ঞ আদালত উক্ত মামলাটি উপজেলা নির্বাহী অফিসার, বরগুনাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে মামলার ধার্য্য তারিখ অর্থাৎ মামলার ঘটনার দিন ইং-০৬/০২/২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল জনাব শেখ আনিসুজ্জামান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, বরগুনা সদর, বরগুনা এঁর এজলাসে অত্র মামলার নথি উপস্থাপিত হয় এবং তৎপরবর্তী ধার্য্য তারিখ ২৩/৬/২৫ ইং তারিখ জনাব মো: মনিরুজ্জামান বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরগুনা নথি পর্যালোচনান্তে আদেশ প্রদান করেন যে, অত্র মামলায় গত ইং-০৬/০২/২৫ তারিখে মোঃ শামিম মিঞা উপজেলা নির্বাহী । অফিসার বরগুনা সদর, বরগুনা এর স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদন যাতে হাতে লেখা সূত্র উপ/নি/বর-১১০-১৯-১-২৫ ইং এবং তিন ফর্দ সাক্ষীর জবানবন্দী ও কতক ফটোকপি দাখিল করা হয়। উক্ত প্রতিবেদন কোন মাধ্যমে – প্রাপ্ত হয়ে নথি ফাইলে এসেছে তা উল্লেখ নাই। বিগত ১২/০৩/২৫ ইং তারিখ ৩নং আদেশে উক্ত তদন্ত ধারায় অপরাধ আমলে নেওয়া হয়। পরবর্তীতে ১৩/০৩/২০২৫ ইং তারিখ আসামী মোঃ শাহ আলম হাওলাদার এর আবেদনের প্রেক্ষিতে অত্র আদালতে নথি সামিলে থাকা তদন্ত প্রতিবেদনটি তদন্তকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কিনা সেই সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। উক্ত আদেশের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে জানান যে, সূত্র উপ/নি/বর-১১০-১৯-১-২৫ ইং “অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে দাখিলকৃত গত ১৯/০১/২৫ ইং তারিখে তদন্ত প্রতিবেদন সম্পর্কে মোঃ শামিম মিঞা উপজেলা নির্বাহী অফিসার হাতিবান্দা, লালমনিরহাট ও পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর, বরগুনা অবগত নয়। প্রতিবেদনে স্বাক্ষরটি তার নয় বরং জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর করা হইয়াছে।”

এমতাবস্থায় অত্র আদালতের নিকট প্রতিয়মান হয় যে, অত্র মামলার বাদী কিংবা তৃতীয় কোন পক্ষ অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তদন্তকারী কর্মকর্তা মোঃ শামিম মিঞা উপজেলা নির্বাহী অফিসার হাতিবান্দা, লালমনিরহাট ও পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর বরগুনা এর স্বাক্ষর জাল করে অত্র আদলতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। যা ফৌজদারী অপরাধ। উক্ত বিষয়ে পূর্নাঙ্গ তদন্তের আবশ্যকতা রয়েছে বিধায় অত্র আদালতের বেঞ্চ সহকারীকে অত্র আদেশ মোতাবেক অত্র মামলার বাদী ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে এজাহার দায়ের করার নির্দেশ দেওয়া হইল। আসামী মোঃ মোশারেফ হোসেনসহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে বরগুনা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ শামিম মিঞা এর স্বাক্ষর জাল জালিয়াতি ভাবে সৃষ্টি করিয়া প্রতিবেদন তৈরী করিয়া আদালতে উপস্থাপন করিয়াছে। যাহা পেনাল কোড আইনের ৪৭১ ধারার অপরাধ।

প্রতারক মোশাররফ হোসেন হারুন এর বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ অনেকগুলো মামলা বিচারাধীন আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু

মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) এর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম জানান, সকালে শিমু স্কুলে যাবে, এজন্য ওর মা ওকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত

আরও পড়ুন
language Change