তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ময়লার স্তূপে পাওয়া গেল চার হাজার এনআইডি ও নির্বাচনি সিল

ময়লার স্তূপে পাওয়া গেল চার হাজার এনআইডি ও নির্বাচনি সিল
পাঠক সংখ্যা
638

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে ময়লার স্তূপের ভেতর থেকে প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং এজেন্টদের পরিচয়পত্র এবং নির্বাচনি সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা বস্তাগুলো খুলে দেখতে পান ভেতরে রয়েছে লেমিনেটিং করা হাজার হাজার এনআইডি কার্ড, পোলিং এজেন্টদের কার্ড ও পুরনো নির্বাচনি সিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো উদ্ধার করে।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সাত্তার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গাজীপুর সদর উপজেলার বিভিন্ন নামের চার হাজারের বেশি লেমিনেটিং করা এনআইডি কার্ড ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লার স্তূপে পাওয়া গেছে। পরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো উদ্ধার করে অফিসের হেফাজতে নেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া কার্ডগুলো লেমিনেটেড এবং বেশ পুরনো। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে জিডি করে কার্ডগুলো নিয়ে গেছে। যদি পরবর্তীতে তারা মামলা দায়ের করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যুকৃত ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের হওয়ার পরেও এজাহারনামীয় আসামীদের রহস্যজনক কারণে গ্রেফতার না করায় কোতোয়ালি মডেল থানা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনির চৌধুরী (৬০)। এই ঘটনায় গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) তিনি ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মনির চৌধুরী হলেন- নগরীর সেহড়া ধোপাখলা মোড় এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে। তার দায়ের করা চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামীরা হলো- কৃষ্টপুর দৌলত মুন্সী রোড এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কবির মিয়া (৪৬) এবং জামতলা এলাকার মোঃ কামাল হোসেনসহ নাম না জানা আরো ৪/৫ জন। অভিযুক্তরা যুবলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার

আরও পড়ুন
language Change