রেখা খাতুন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটির গঠিত হয়েছে।
উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নওরিন নুসরাত এবং সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরোশি আঁখি মনোনীত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট কক্ষে হলটির প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শারমিন ইসলাম রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা শম্পা, অর্থ সম্পাদক সানজিদা লাবণ্য, সহ অর্থ সম্পাদক ইলমা খাতুন, প্রচার সম্পাদক সিফাত জাহান আইভি, সহপ্রচার সম্পাদক শাওয়ানা শামীম নিশো, দপ্তর সম্পাদক আনিকা তাহসিন, সহ-দপ্তর সম্পাদক ইশরাত শারমিন রিভা, ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক রাবেয়া, বিতর্ক গবেষণা সম্পাদক মারজান সাইদা এবং সহ-বিতর্ক গবেষণা সম্পাদক সানজিদা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত