তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বেগম খালেদা জিয়ার অসুস্থতা সকলের জন্য উদ্বেগের বিষয়: প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ বিজয় দিবসে পেশাজীবি সাংবাদিক সোসাইটির শ্রদ্ধা নিবেদন স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার এয়ার শো দেখতে লাখো মানুষের ঢল বিজয় উদযাপনে মুসলিমদের রীতি জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল - মির্জা আব্বাস দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

নোয়াখালী সাংবাদদাতা:

নোয়াখালীর সেনবাগ থানার ব্যারাক থেকে মোহাম্মদ মোহন মজুমদার (৩৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৪ অক্টোবর) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আলী মজুমদারের ছেলে।

সেনবাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের ডিউটি শেষে শনিবার ভোরে কনস্টেবল মোহন ব্যারাকে ফিরে আসেন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি থানার ব্যারাকের ৪র্থ তলায় নিজ কক্ষে ঘুমাতে যান। বিকাল সাড়ে ৩টার পর সহকর্মীরা তাকে দুপুরের খাবারের জন্য ডাকাডাকি করলেও সাড়া পাননি। পরে বিষয়টি তারা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর দ্রুত তাকে ব্যারাক থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদারের অকস্মাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক।

তিনি বলেন, এ ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সহকর্মীদের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্ত্রীর মৃত্যুর আধা ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদরে স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঠিক ৩০ মিনিট পর তার দাদু স্ট্রোক করে বাড়িতেই মারা যান। তার দাদু পেশায় নরসুন্দর ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন
language Change