তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত!  শহীদ দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন খুনের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ৩৭ দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশিরা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মন্ত্রিসভায় ডাক পেলেন যারা নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, অভিযোগ প্রমাণিত তবুও বহাল

পাঠক সংখ্যা
638

আয়েশা আক্তারঃ

ঢাকা জেলা সাব-রেজিস্ট্রারদের প্রধান সাবিকুন নাহার চাকুরিজীবনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন ও স্বেচ্ছাচারিতার জন্য ব্যাপক আলোচিত। সাবিকুন নাহারের অবৈধ সম্পদ,দুর্নীতি ও অনিয়মের খোজেঁ বেশ কিছুদিন ধরে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবিকুন নাহারের ধানমন্ডি ১০/এ রোডে ৩৭/এ গোলাপ ভিলা- ১ ও ২ নামে আট তলা দুইটি বাড়ি রয়েছে। যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। এছাড়াও তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাঁচারের বিষয়ে অভিযোগ রয়েছে। জেলা রেজিস্ট্রার পদে যোগদানের পর থেকে বদলী বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন তার ছেলে শামীম ইয়াসার স্পন্দন। তিনি দোহার , গুলশান ও রুপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত থাকাবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েন বলে জানা যায়।

সাবিকুন নাহার বিভিন্ন অফিসে রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর ভূয়া মালিক সাজিয়ে জাল দলিল, জমির দাম কম দেখিয়ে সরকারী রাজস্বঁ ফাঁকি দিয়ে নিজে অর্থ আত্মসাত করেন,জমির শ্রেণী পরিবর্তন করে ক্রেতা-বিক্রেতার নিকট থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার অবৈধ উপায়ে অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঁচার করার অভিযোগে দুদকে তার বিরুদ্ধে তদন্ত চলমান। যদিও তদন্ত ঢিমেতালে চলছে বলে অনেক সাব-রেজিস্ট্রার অভিযোগ করেন।

দোহার সাব-রেজিস্ট্রি অফিস :

দেশে ২০০৭ সালে জরুরী অবস্থা চলাকালীণ সময়ে সাবিকুন নাহার দোহার সাব-রেজিস্ট্রার দোহার সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। দোহার অফিসে নিয়ম বর্হিভূতভাবে দলিল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাত করার অভিযোগ ও প্রকাশ্যে ঘুষ লেনদেনের সময় যৌথ বাহিনীর হাতে ঘুষসহ ধরা পড়েন সাবিকুন নাহার। তৎকালীণ আই জি আর মাজদার হোসেন সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে সাবিকুন নাহারকে ছাড়িয়ে আনেন। তার কর্মকান্ডের জন্য পিয়ন ও অফিস সহকারীকে কারাবাসে যেতে হয়।

রুপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস :

সুচতুর সাবিকুন নাহার যেসব অফিসে বার্ষিক বেশী জমি দলিল সম্পাদিত হয় উৎকোচের বিনিময়ে সেই অফিসগুলোতে পদায়ন নেন। রুপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ দরিল সম্পাদিত হওয়ার কারণে নানা কৌশলে সাবিকুন নাহার দ্রুত রুপগঞ্জ অফিসে যোগদান করেন। যত বেশী দলিল তত বেশী দুর্নীতি আর আয় করতে থাকেন সাবিকুন নাহার যা তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র থেকে জানা যায়। ২০১৪ সালে রুপগঞ্জে থাকাকালীণ সময়ে তার বিরুদ্ধে অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা হয়। সম্পাদিত দলিল দুইটি নম্বর হল-৪০৫২ ও ৪৫২৭,যেখানে তিনি জমির প্রকৃত শ্রেণী পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিজেই টাকা আত্মসাত করেন। এবিষয়ে দুদক মামলা করে বলে অভিযোগ সূত্রে জানা যায়। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাবিকুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় মামলার তদন্তভার দেয়া হয় তৎকালীণ সময়ের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত শাখা-৩ এর উপ-সচিব উম্মে কুলসুমকে। দোষী সাব্যস্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিলে মন্ত্রণালয় তাকে তিরস্কারমূলক শাস্তি প্রদান করে। যা পরবর্তীতে অনেক বির্তকের সৃষ্টি করে।
গুলশান সাব-রেজিস্ট্রি অফিস: মানদন্ডের হিসেবে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর মধ্যে এলিট ও ব্যয় বহুল অফিস গুলশান সাব-রেজিস্ট্রি অফিস। সাবিকুন নাহার বিপুল পরিমান উৎকোচের বিনিময়ে গুলশান সাবরেজিস্ট্রি অফিসে যোগদান করেন। গুলশান এলাকার বিভিন্ন জমি , ফ্ল্যাট ও বাড়ি দাম কম দেখিয়ে বা বাজারদরের চেয়ে কম মূল্য দেখিয়ে সরকারি কোষাগারের রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন করেন। গুলশানে কর্মরত থাকাকালীণ ৩ অক্টোবর ২০১১ সালে ৯১৫০ দলিলটি করতে ২ কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। জালিয়াতির মাধ্যমে দলিল করার অভিযোগে ২০১৬ সালে ৮ নভেম্বর বনানী থানায় একটি মামলা হয়। যাহার মামলা নং-৬। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। কিন্তু তদন্ত ধামাচাপা দিতে সর্বোচ্চ চেস্টা চালিয়ে যান সাবিকুন নাহার। আরো বিভিন্ন দলিলে জাল-জালিয়াতির জন্য তার বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়।

দুদকের উপ-পরিচালক ফয়সাল কাদের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। দলিল নং-৬৯৭৮ সম্পাদনের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২ , দলিল নং-৯৩৫৫ সম্পাদনের তারিখ ১১ ডিসেম্বর ২০১২, দলিল নং-২৯২২ সম্পাদনের তারিখ ৪ এপ্রিল ২০১২। এই দলিলগুলো সম্পাদনের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতির বিষয়টি প্রতীয়মান হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে উক্ত দলিলগুলোর তথ্য প্রদানে তালবাহানা করে সংশ্লিষ্ট অফিস সমূহ। কর্ম জীবনে সীমাহীন দুনর্িিতর পরেও সাবিকুন নাহার পদন্নোতি পেয়ে বর্তমানে ঢাকা জেলা সাব-রেজিস্ট্রার। অভিযোগের বিষয়ে সাবিকুন নাহারের সাথে ফোনে ও অফিসে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই ঘোষণা-সনদের আলোকে নির্বাচন দাবি জামায়াতের

জুলাই ঘোষণা-সনদের আলোকে নির্বাচন দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট: জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন
language Change