নিজস্ব প্রতিবেদকঃ
‘আমাদের একাত্মতা সকল ইতিবাচক কাজের সাথে’ শ্লোগান ধারণ করা সংগঠন স্বপ্নছায়ার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে ৪ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক, সংগঠনের উপদেষ্টা গাজী নজরুল ইসলাম ফয়সাল।
সাংবাদিক আবদুর রহমান সালেহ এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজীর সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ফয়সাল, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব্ আলম শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাইফুল ইসলাম মৃধা,সহ- সভাপতি মোঃ রাসেল হাওলাদার, সহ-সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ বিশ্বাস, সহ- সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান, মোঃ বসির উদ্দিন হাওলাদার প্রচার সম্পাদক, মোঃ সজল বিশ্বাস সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আকাশ খান যুব বিষয়ক সম্পাদক, ইলিয়াস হোসেন সহ-অর্থ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য, মোঃ ফেরদৌস মুসল্লী সদস্য, মোঃ রাকিবুল ইসলাম সদস্য, মোঃ হেলাল উদ্দিন সদস্য, মোঃ আব্দুল আলিম সদস্য, মোঃ মাসুদ গাজী সদস্য।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ এর বিভাগীয় প্রধান (অনলাইন ও অপরাধ) মাহতাবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাইদ বাহার, অ্যাডভোকেট মাহাদী হাসান ফয়সাল সহ একাধিক ব্যক্তিবর্গ।
সকল ইতিবাচক এবং মানবিক কাজে নিজেদের সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত