তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

প্রশাসনের নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের গণ সংযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে কেরানীগঞ্জ ৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেজাউল কবির পলের গণ সংযোগের আয়োজন শুরু হয়। কেরানীগঞ্জের প্রতিটি থানা, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ক্রমশ বন্দ ডাকপাড়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন। এর আগে জিনজিরা ঈদ গাহ মাঠে গণ সংযোগ করতে গেলে বিএনপির আরেক প্রতিপক্ষ গয়েশ্বর – নিপুনের কর্মীরা প্রকাশ্যে সহিংস্রতা করে সভায় বাধা প্রদান করে। এই বিষয় নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সেদিন অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কেরানীগঞ্জ ৩ আসন কে নিয়ে বিএনপির আভ্যন্তরীণ দ্বিমত থাকায় এমনটা করছেন এক পক্ষ।

৫ আগস্ট জুলাই বিপ্লবের পর থেকে গয়েশ্বর – নিপুণ প্যানেলের নানা অভিযোগ প্রকাশ্যে চলমান।
কদমতলী এলাকায় চাঁদাবাজি থেকে শুভাঢ্যা, কাঠুরিয়া, চুনকুটিয়া, কালিগঞ্জ সহ অন্যান্য এলাকায় ময়লার ভাগাড় দখল করে নেয় নিপুণ বাহিনী। প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিরাপত্তা দানের বিষয় টি অত্যন্ত আলোচিত সমালোচিত। কালিগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীদের জিম্মি করে নিপুণ বাহিনী মোটা চাঁদা আদায় করে থাকে। বিভিন্ন গণ মাধ্যমে বিষয় টি কয়েকবার প্রকাশিত হলেও তারা এ বিষয় নিয়ে ডোন্ট কেয়ার।
অপরদিকে, বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ গণ মাধ্যমকে জানান, তারা এই বিষয় নিয়ে অত্যন্ত বিপদজনক পরিবেশের মধ্যে আছেন। বিএনপির রাজনীতি আপোষহীন। রেজাউল কবির পলের পক্ষে কেরানীগঞ্জ ৩ এর সকল বিএনপির নেতাকর্মীরা এক জোট হয়েছেন। শুক্রবার পলের পক্ষে বিশাল সমাবেশ করেন তারা। কিন্তু সেই সমাবেশে সহিংসতা করার পায়তারা করছিলো নিপুণ প্যানেলের লোকজন। এর আগেও পলের উপর আক্রমণ হয়েছিলো বেশ কয়েকবার। তাই স্থানীয় নেতৃবৃন্দ আগেই প্রশাসনকে কড়া নিরাপত্তার বিষয়টি অবহিত করেন। কেরানীগঞ্জ প্রশাসন বিষয় আমলে নিয়ে র‍্যাব সহ অন্যান্য সকল প্রশাসনিক পর্যায়ের কঠোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে রেজাউল কবির পলের গণ সংযোগ শুরু হয়। মুহুর্তেই কদমতলী এলাকায় জনসভা জনসমুদ্রে রূপান্তর হয়।
জুলাই বিপ্লব এবং গত সময়ে বিএনপির যেসব নেতাকর্মীরা মারা গেছেন তাদের জন্য দোয়ার মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া হয়।
বক্তব্যতে পল বলেন, তিনি শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপোষহীন রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে আহবান জানান। এই সময় কেরানীগঞ্জ ৩ আসনের বিভিন্ন সিনিয়র নেতারা এবং ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একযোগে ঐক্য বদ্ধ ভাবে তারা রেজাউল কবির পলের পক্ষে সহমত প্রকাশ করেন।
প্রশাসনের সহযোগিতার কারণে এই জনসমাবেশ সফলভাবে করতে পেরেছেন বলে পল কৃতজ্ঞতা প্রকাশ করেন। পল আরো বলেন, যদি তাকে সুযোগ দেয়া হয় তাহলে মাদক,চাঁদাবাজ এবং দখলদারিত্ব প্রতিহত করতে এলাকার মানুষের পাশে থাকবেন। কেরানীগঞ্জ ৩ আসনের স্থানীয় নেতা ও জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমকে তিনি স্বাগত জানান এবং সবার সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামিন চাইলেন খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখিয়ে আইনজীবী

জামিন চাইলেন খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখিয়ে আইনজীবী

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যার মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। বিকেল ২টা ২৫ মিনিটে আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টা ২৬ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হলে জনাকীর্ণ আদালতে হট্টগোল শুরু হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চান। তিনি যুক্তি দেন, মামলার ঘটনার সঙ্গে আফ্রিদির কোনো সম্পৃক্ততা নেই। বরং আওয়ামী লীগ নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতেই

আরও পড়ুন
language Change