তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৪ ডিসেম্বর: বুদ্ধিজীবী হত্যার শোকাবহ দিবস আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা

প্রশাসনের নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের গণ সংযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে কেরানীগঞ্জ ৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেজাউল কবির পলের গণ সংযোগের আয়োজন শুরু হয়। কেরানীগঞ্জের প্রতিটি থানা, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ক্রমশ বন্দ ডাকপাড়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন। এর আগে জিনজিরা ঈদ গাহ মাঠে গণ সংযোগ করতে গেলে বিএনপির আরেক প্রতিপক্ষ গয়েশ্বর – নিপুনের কর্মীরা প্রকাশ্যে সহিংস্রতা করে সভায় বাধা প্রদান করে। এই বিষয় নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সেদিন অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কেরানীগঞ্জ ৩ আসন কে নিয়ে বিএনপির আভ্যন্তরীণ দ্বিমত থাকায় এমনটা করছেন এক পক্ষ।

৫ আগস্ট জুলাই বিপ্লবের পর থেকে গয়েশ্বর – নিপুণ প্যানেলের নানা অভিযোগ প্রকাশ্যে চলমান।
কদমতলী এলাকায় চাঁদাবাজি থেকে শুভাঢ্যা, কাঠুরিয়া, চুনকুটিয়া, কালিগঞ্জ সহ অন্যান্য এলাকায় ময়লার ভাগাড় দখল করে নেয় নিপুণ বাহিনী। প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিরাপত্তা দানের বিষয় টি অত্যন্ত আলোচিত সমালোচিত। কালিগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীদের জিম্মি করে নিপুণ বাহিনী মোটা চাঁদা আদায় করে থাকে। বিভিন্ন গণ মাধ্যমে বিষয় টি কয়েকবার প্রকাশিত হলেও তারা এ বিষয় নিয়ে ডোন্ট কেয়ার।
অপরদিকে, বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ গণ মাধ্যমকে জানান, তারা এই বিষয় নিয়ে অত্যন্ত বিপদজনক পরিবেশের মধ্যে আছেন। বিএনপির রাজনীতি আপোষহীন। রেজাউল কবির পলের পক্ষে কেরানীগঞ্জ ৩ এর সকল বিএনপির নেতাকর্মীরা এক জোট হয়েছেন। শুক্রবার পলের পক্ষে বিশাল সমাবেশ করেন তারা। কিন্তু সেই সমাবেশে সহিংসতা করার পায়তারা করছিলো নিপুণ প্যানেলের লোকজন। এর আগেও পলের উপর আক্রমণ হয়েছিলো বেশ কয়েকবার। তাই স্থানীয় নেতৃবৃন্দ আগেই প্রশাসনকে কড়া নিরাপত্তার বিষয়টি অবহিত করেন। কেরানীগঞ্জ প্রশাসন বিষয় আমলে নিয়ে র‍্যাব সহ অন্যান্য সকল প্রশাসনিক পর্যায়ের কঠোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে রেজাউল কবির পলের গণ সংযোগ শুরু হয়। মুহুর্তেই কদমতলী এলাকায় জনসভা জনসমুদ্রে রূপান্তর হয়।
জুলাই বিপ্লব এবং গত সময়ে বিএনপির যেসব নেতাকর্মীরা মারা গেছেন তাদের জন্য দোয়ার মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া হয়।
বক্তব্যতে পল বলেন, তিনি শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপোষহীন রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে আহবান জানান। এই সময় কেরানীগঞ্জ ৩ আসনের বিভিন্ন সিনিয়র নেতারা এবং ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একযোগে ঐক্য বদ্ধ ভাবে তারা রেজাউল কবির পলের পক্ষে সহমত প্রকাশ করেন।
প্রশাসনের সহযোগিতার কারণে এই জনসমাবেশ সফলভাবে করতে পেরেছেন বলে পল কৃতজ্ঞতা প্রকাশ করেন। পল আরো বলেন, যদি তাকে সুযোগ দেয়া হয় তাহলে মাদক,চাঁদাবাজ এবং দখলদারিত্ব প্রতিহত করতে এলাকার মানুষের পাশে থাকবেন। কেরানীগঞ্জ ৩ আসনের স্থানীয় নেতা ও জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমকে তিনি স্বাগত জানান এবং সবার সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ্যের দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক : হাবীবুল্লাহ বাহার কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিবুল হককে দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ ড.আব্দুল জব্বার মিয়া অবসরে গেলে বিগত ২৯/০৩/২০২৩ তারিখ শিক্ষা মন্ত্রনালয়ের জারিকৃত ২০২১ সনের জনবল কাঠামো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে, সিনিয়র দুইজন শিক্ষককে সম্পুর্ন অন্ধকারে রেখে কলেজ গভর্নিং বডির সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী একক ক্ষমতায় সাচিবিক বিদ্যা বিষয়ের শিক্ষক রাকিবুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন।   তিনি আগেই বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সিনিয়র এবং যোগ্য শিক্ষক হিসেবেই মো.রাকিবুল হককে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছেন। এছাড়া তিনি কলেজের অনান্য শিক্ষক কর্মচারীদের ঈঙ্গিত করে দুর্নীতি এবং নানান অনিয়মের চিত্র তুলে ধরেন। তবে গত ০৮/০৮/২০২৩ তারিখ জাতীয় বিদ্যালয়ের কলেজ পরিদর্শক তার এক পত্রের মাধ্যমে জানিয়েছে হাবিবুল্লাহ বাহার

আরও পড়ুন
language Change