তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

অনলাইন প্রতারণা, হুন্ডি ও জুয়ার মাধ্যমে ৩৪ কোটি টাকা পাচার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।
সংঘব্ধভাবে অনলাইন প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া, হুন্ডি কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং অভিযোগে অভিযুক্ত সংশ্লিষ্ট ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডি।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই প্রতারক চক্রটি প্রথমে টেলিগ্রামে বিভিন্ন মানুষের কাছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের প্রস্তাব দিতো। পরবর্তীতে কেউ সম্মত হলে তাকে এমন একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হতো যেখানে ওই টার্গেটকৃত ব্যক্তি ছাড়া বাকি সব আইডি ভুয়া। সেই গ্রুপে ভুয়া আইডির পজেটিভ রিভিও দেখে ভিকটিমরা ফ্রিল্যান্সিং কাজে সম্মত হলে তাদেরকে প্রথমে সাধারণ কিছু কাজ দেওয়া হতো এবং প্রথম বার ৮-১০ হাজার টাকা প্রদান করা হতো। এতে ভুক্তভোগীর আস্থা অর্জন করা হতো, যেন মনে হয় সব ঠিকঠাক চলছে। একবার আস্থা তৈরি হলে তারা বড় প্রজেক্টের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, চক্রটি শুধু অনলাইন প্রতারণাতেই সীমাবদ্ধ থাকতো না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দরিদ্র ও নিরক্ষর মানুষদের টার্গেট করত। তাদের সরকারি ভাতার প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হতো। এই পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ) অ্যাকাউন্ট খোলা হতো। অনেক সময় মানুষ জানতও না যে তার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হতো টেলিগ্রামে প্রতারণা, অনলাইন জুয়া ও হুন্ডির লেনদেনে। ভুক্তভোগীর জমা অর্থ ধীরে ধীরে চক্রের মূল সদস্যদের কাছে স্থানান্তরিত হতো।

চক্রটি দেশের অসাধু ব্যবসায়ী ও ঘুষ দুর্নীতির অর্থও হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাঠাত। অর্থ স্থানান্তরের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। চক্রটি একাধিক ভুয়া এবং পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট ব্যবহার করে ছোট ছোট লেনদেনের মাধ্যমে প্রকৃত উৎস লুকিয়ে রাখত। এতে বাইরের কেউ সহজে বুঝতে পারত না কতটা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। পরিবারের সদস্য ও সহযোগিরা একে অপরের অ্যাকাউন্টে পরপর অর্থ পাঠাত, যাতে সবকিছু খুবই স্বাভাবিক দেখায়।

সবশেষে, চক্রটি অর্জিত অর্থ ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করত। তারা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডলার বা ক্রিপ্টো ক্রয় করে তা বিদেশি ঠিকানায় স্থানান্তর করত। এক কথায় চক্রটি আস্থা তৈরি করা, বড় প্রজেক্টের প্রলোভন দেখানো, ভুয়া অ্যাকাউন্ট খোলা এবং ক্রিপ্টো বা হুন্ডি ব্যবহার; সব মিলিয়ে তারা মানুষের টাকা হাতিয়ে নেওয়ার একটি সুসংগঠিত ব্যবস্থা গড়ে তুলেছিল।

প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ভুক্তভোগীদের প্রদেয় তথ্য ও তার ব্যবহৃত এমএফএস/ব্যাংক হিসাব পর্যালোচনা করে চক্রটির বিরুদ্ধে অনুসন্ধানের সত্যতা পাওয়ার পর ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। এজাহারনামীয় অভিযুক্তরা হলো ১. আরিফুল ইসলাম রিফাত (২৩), পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- লিলি, সাং- স্থায়ী বাঁশগাড়ি কান্দা পাড়া, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, এ/পি- সারুলিয়া (ডগাইর পশ্চিম পাড়া), উপজেলা- ডেমরা, জেলা- ঢাকা। ২. মো. ইমরান হোসেন, (৩০), পিতা- মো. সিদ্দিকুর রহমান, মাতা- আজিতন নেছা, স্থায়ী ঠিকানা-ডিএম খালী, শরীয়তপুর সদর, শরীয়তপুর; এ/পি- ১০/১ রহমান ভিলা, মাজদাইর, পাক্কাপুল, ফতুল্লা, নারায়নগঞ্জ ৩. মো. নুরে আলম (৩৮), পিতা- মো.। সিদ্দিকুর রহমান, মাতা- আজিতুন নেছা, ঠিকানা- ৪৯/২ শহীদ সাব্বির আলম খন্দকার সড়ক, মাসদাইর, ফতুল্লা, নারায়নগঞ্জ। ৪. মোছা. লিলি আক্তার (৫৫), স্বামী- মৃত আনোয়ার হোসেন, পিতা- সামসুল হক, মাতা- মফিয়া খাতুন, ৫. মোছা. রিমি আক্তার (৩৪), পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- লিলি আক্তার, ৬. রুমি আক্তার (৩৬), পিতা- আনোয়ার হোসেন, মাতা- লিলি আক্তার, স্বামী- আব্দুল কাদির জিলানি (৩৯), সর্ব সাং- গ্রাম-বাঁশগাড়ি, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ৭. আব্দুল কাদির জিলানি (৪০), পিতা- মো. আব্দুল আলিম, মাতা- খোদেজা বেগম, ঠিকানা- ডগাইর পশ্চিম পাড়া, হোল্ডিং নং-০৯, ওয়ার্ড-৬৬, ডগাইর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। ৮. মুহা. নেয়ামতুল্লাহ (৩০), পিতা- ছালামতুল্লাহ, মাতা- মোহছেনা বেগম, ঠিকানা- নয়ামটি, দেওলপাড়া, কুতুবপুর, থানা- নারায়নগঞ্জ সদর, নারায়নগঞ্জ এবং ৯. মোঃ রিয়াদ (২৫), পিতা- মিজানুর রহমান, মাতা- শিরিন বেগম, ঠিকানা- ৫৭ কেল্লাবন্দ চওড়াপাড়া, সি.ও বাজার,থানা- রংপুর সদর, রংপুর।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রধান হোতাদের দায়িত্বে ছিলেন একই পরিবারের সদস্যরা। চক্রের মূল নায়ক আরিফুল ইসলাম রিফাত, তার মা লিলি আক্তার, দুই বোন রিমি আক্তার ও রুমি আক্তার, এবং বোনের স্বামী আবদুল কাদির জিলানী সরাসরি প্রতারণার পুরো কার্যক্রমে জড়িত ছিলেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শীতার্ত মানুষের পাশে ইউএনও আশরাফুল আলম

শীতার্ত মানুষের পাশে ইউএনও আশরাফুল আলম

মিজানুর রহমানঃ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারত সীমান্ত ঘেঁষা পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। সীমান্তবর্তী এই অঞ্চলের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। ৩রা জানুয়ারি পানবর, উপজেলা পরিষদ,তাওয়াকোচা, বাফার গোডাউনে শ্রমিকদের মাঝে ও গরুচরণ দুধনই এলাকায় প্রায় ১০০ টি কম্বল অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি। জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের

আরও পড়ুন
language Change