তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড

রুট পারমিট বাণিজ্য: অবৈধ সম্পদ অর্জন বিআইডব্লিটিএ’র নৌ-নিট্রা ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুলের দুর্নীতিতে যাত্রীবাহী লঞ্চ মালিকরা অতিষ্ঠ!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ

পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রীবাহি লঞ্চ ( জাহাজ) ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান গুনেেত হচ্ছে যাত্রীবাহি লঞ্চ মালিকদের। তার ওপর আবার বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের বেসামাল রুট বাণিজ্যে দিশাহারা হয়ে পড়ছেন নৌযান মালিকরা। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। লঞ্চ মালিকদের অভিযোগ, যাত্রী কমে যাওয়ায় তাদের ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান হচ্ছে। কর্মচারিদের বেতন ও ব্যাংক লোনের কিস্তি দিতে পারছেন না তারা। তারওপর রুট পারমিট নিয়ে বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের অনৈতিক দাবী মেটাতে গিয়ে তারা দিশাহারা হয়ে পড়ছেন।
সুত্র মতে ঢাকা বরিশালগামী প্রতিটি লঞ্চের রুট পারমিটে ৩ থেকে ৫ লাখ টাকাঘুস দিতে হচ্ছে। অন্যথায় রুট পারমিট দেওয়া হচ্ছে না। আবার অযথা নোটিশ জারি করেও লঞ্চ মালিকদের হয়রানি করা হচ্ছে। এক প্রকার নোটিশ বাণিজ্যে লিপ্ত হয়েছেন বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ও তার অনুগত কর্মচারিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চ মালিকরা জানান,ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগে। অসাধু কর্মকর্তারা নানা সমস্যা দেখিয়ে লঞ্চের রুট পারমিট আটকে রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গত এপ্রিল মাসে বিআইডব্লিটিএর বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা হওয়া দুটি অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
উভয় দপ্তরে জমা হওয়া অভিযোগপত্র থেকে জানা গেছে, নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম শুধু নৌ-প্রটোকলের জাহাজের ক্ষেত্রে নয়, লঞ্চ মালিকদের রুট পারমিট আটকে রেখেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো জাহাজের রুট পারমিট আছে, কিন্তু কোনো কারণে জাহাজ মালিক নৌপরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) তত্ত্বাবধানে জাহাজ মেরামত শেষে আবার নির্ধারিত রুটে ফিরতে চাইলে রফিকুল ইসলাম রুট পারমিট আটকে দেন। একই রুটে নতুন করে চলাচলের অনুমতির জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হয়। অথচ প্রতিটি রুটের যাত্রীসংখ্যা বিবেচনা করেই মালিক সমিতি এবং বিআইডব্লিউটিএর যৌথ সিদ্ধান্তে কোনো রুটে প্রতিদিন কতটি লঞ্চ চলবে তা নির্ধারণ করা হয়। টেকনাফ-সেন্টমার্টিন রুটে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলাচলরত জাহাজগুলো একইভাবে নিয়মের ফাঁদে ফেলে একটি জাহাজ একমাস আটকে রেখে অন্য জাহাজকে এককভাবে চলাচলের সুযোগ করে দেয়া হয়। এর ফলে পর্যটকদের অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে সমুদ্রপথে চলাচল করতে হচ্ছে।
এছাড়া রফিকুল ইসলামের স্ত্রীর নামে এমভি পূবালী ও এমভি জামাল লঞ্চের পার্টানারশিপ তার রয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তরে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাই এসব কোম্পানির লঞ্চ যেমন ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-কলাপাড়া (পায়রাবন্দর)সহ অনেক রুটে জামাল বা পূবালী কোম্পানির লঞ্চ এক সিরিয়ালে চলাচলের অনুমতির সুযোগ করে দেয়। যেমন ঢাকা-রাঙ্গাবালী প্রতিদিন দুটি লঞ্চ ও ঢাকা-পায়রাবন্দর বা কলাপাড়া প্রতিদিন দুটি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। রফিকুল ইসলাম কৌশলে একই দিনে ঢাকা-রাঙ্গাবালী ও ঢাকা-কলাপাড়া রুটে তার শেয়ারের লঞ্চ জামাল বা পূবালী গ্রুপের যে কোনো একটি কোম্পানির লঞ্চ একই সিরিয়ালে চলাচলের সিস্টেম করে দেন। তিনি অনেক সময় লঞ্চ মালিক সমিতির সঙ্গে কথা না বলেই নিজের ইচ্ছামতো টাইমটেবল (সময়সূচি) নির্ধারণ করছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধপথে আয়ের সাথে সংগতিহীন অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্ওয়াগেছে। তিনি নামে বেনামে গাড়ী,বাড়ী প্লট ও একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।
অভিযোগের বিষয়ে জানতে নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে দুই দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। এমন প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।  বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। খালেদা জিয়ার ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার মুক্ত পরিবেশে জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসার কথা ছিল। এখন তাঁর অসুস্থতার কারণে সেই সমাবেশ

আরও পড়ুন
language Change