ডেস্ক রিপোর্ট :
বৃহস্পতিবার (ওয়াশিংটন সময়) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সংস্কারই বাংলাদেশের অর্থনীতিকে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।কৃষ্ণা শ্রীনিবাসন জানান, বাংলাদেশে আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য শিগগিরই একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। এ সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে দুটি খাতে রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে রাজস্ব খাতের সংস্কার এবং আর্থিক খাতের স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপের মূল্যায়নে।তিনি বলেন, চলমান কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশকে রাজস্ব প্রশাসন, ব্যাংকিং খাত ও মুদ্রানীতি ব্যবস্থাপনায় ধারাবাহিক সংস্কার চালিয়ে যেতে হবে। এসব পদক্ষেপ অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত