তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জামায়াত বিএনপির সঙ্গে সংঘর্ষ সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার - সৈয়দা রিজওয়ানা হাসান যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞায় যে ৫ দেশ ২৫ তারিখে দেশে যাচ্ছি : তারেক রহমান নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বেগম খালেদা জিয়ার অসুস্থতা সকলের জন্য উদ্বেগের বিষয়: প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ বিজয় দিবসে পেশাজীবি সাংবাদিক সোসাইটির শ্রদ্ধা নিবেদন স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার এয়ার শো দেখতে লাখো মানুষের ঢল বিজয় উদযাপনে মুসলিমদের রীতি জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল - মির্জা আব্বাস দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

পাঠক সংখ্যা
638

ডেস্ক রির্পোট:

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে বেলা পৌনে একটার দিকে সনদে স্বাক্ষর করে দলটি।

সনদে প্রথমে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ নিয়ে ২৫টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে সই করলো। যাঁরা বাকি আছেন, তাঁদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা যাননি এবং স্বাক্ষর করেননি।

১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করে গণফোরাম। তবে সনদে স্বাক্ষর করেনি দলটি।

তখন গণফোরামের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ সংশোধন করে এবং সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিলে বাদ রাখার বিষয়টি স্পষ্ট করার চূড়ান্ত কপি না পাওয়ায় তাঁরা স্বাক্ষর করেননি। চূড়ান্ত কপি পাওয়ায় তাঁরা আজ স্বাক্ষর করলেন।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের আগে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আমরা বলেছিলাম সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ সংশোধন করে এবং প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস যাতে রাখে। এটা না থাকলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা আজ আনন্দিত যে ঐকমত্য কমিশন বলেছে, তারা ১৫০-এর ২ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল না করে ৭ তফসিল বহাল রাখবে। এ জন্য আমরা স্বাক্ষর করব।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের পক্ষ থেকে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, গণফোরাম ঐকমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছে। সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদের ৭ তফসিল বহাল রাখায় কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

যাঁরা বাকি আছেন, তাঁদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, যাঁরা স্বাক্ষর করেননি, তাঁরা যেন স্বাক্ষর করেন। কারণ তাঁরা এ সনদের বড় অংশীদার।

যে ৩০টি রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় ছিল, তাঁরা এই দলিলের সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তাঁদের আলাপ–আলোচনা, পরামর্শ, প্রস্তাবগুলোকে সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মধ্য দিয়েই এই দলিল তৈরি হয়েছে বলেন তিনি।

জুলাই সনদ সবার সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র বলে উল্লেখ করেন আলী রীয়াজ।

জুলাই সনদে স্বাক্ষর করার জন্য গণফোরামকে ধন্যবাদ জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি। তিনি বলেন, গোটা প্রক্রিয়ার সঙ্গে গণফোরাম যুক্ত ছিল। সবাইকে সনদে স্বাক্ষর করতে আহ্বান জানায় কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক

আরও পড়ুন
language Change