তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের দুর্নীতির সাম্রাজ্য

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট) জাবেদ করিমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিস্ময়কর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, তিনি শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন শত শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এই টাকার পাহাড় গড়ে তুলেছেন।

রাজধানীর গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কে আমারি ওয়ে ডেভেলপার্স লিমিটেডের পাশেই রয়েছে জাবেদের মালিকানাধীন একটি বিশাল গ্যারেজ, যার আয়তন ৩০ কাঠা এবং বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া বনানীর ২৫/এ সড়কের ৫৫ নম্বর বাড়ির নির্মাণে খরচ হয়েছে আরও প্রায় শত কোটি টাকা।

প্রগতি সরণির শহিদ আব্দুল আজিজ রোডে ৩০ কাঠার একটি প্লট কিনে সেখানে ভাড়া দিয়েছেন “পেইন টেকিং অটোমোবাইলস” নামে গ্যারেজ। এছাড়াও মিরপুর, উত্তরা, আফতাবনগর, বসুন্ধরা, ঝিলমিল আবাসিক, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রয়েছে তার ও তার স্ত্রীর নামে একাধিক প্লট, ফ্ল্যাট ও বাড়ি। এসব সম্পদের বাজারমূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সম্পদের মধ্যে রয়েছে, নিজের নামে গুলশান ৩০ কাঠার গ্যারেজ, যার বাজার মূল্য ১০০ কোটি টাকা, বনানী ২৫/এ বাড়ী, যার বাজার মূল্য ৯৫ কোটির টাকার বেশি, উত্তরা ফ্ল্যাট (৩২০০ বর্গফুট), যার বাজার মূল্য ৫.২ কোটি টাকা, গাজীপুর বাড়ি, যার বাজার মূল্য ১২.৬০ কোটি টাকা, নারায়ণগঞ্জ বাড়ি মূল্য ৬.৫ কোটি টাকা, কেরানীগঞ্জ ফ্ল্যাট মূল্য ১.২ কোটি টাকা, স্ত্রীর নামে বসুন্ধরা (ডি ব্লক) ৬৯ নম্বর প্লট, যার বাজার মূল্য ৪০ কোটি টাকা, পূর্বাচল ৬৫ নম্বর প্লট বাজার মূল্য ১০.৫ কোটি টাকা, আফতাবনগর ৯৮ নম্বর প্লট, মূল্য ১০.৬ কোটি টাকা, ঝিলমিলে প্লটের দাম ২.৯ কোটি টাকা।

অনুসন্ধানে জানা যায়, জাবেদ করিমের দুর্নীতির প্রধান সহযোগী ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর এপিএস মো. জাহিদ হোসেন চৌধুরী। তারা মিলে গড়ে তুলেছিলেন একটি প্রভাবশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, এলজিইডিতে প্রকল্প পরিচালক কিংবা জেলার নির্বাহী প্রকৌশলী নিয়োগে পদভেদে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হতো।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে জাবেদ সিন্ডিকেট ঢাকার আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে চলতেন। সরকারি প্রকল্পে বরাদ্দ বণ্টন, পদায়ন, বদলি, সবকিছুতেই চলত টাকার খেলা।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে অভাবনীয়ভাবে অর্থ ও ক্ষমতা লাভ করলেও, বর্তমানে নিজেকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করছেন জাবেদ করিম।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের শেষ দিকে সরকার পতনের আগমুহূর্তে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ‘জাবেদ সিন্ডিকেট’ হাসিনার ব্যক্তিগত তহবিলে কোটি কোটি টাকা অনুদান দিতেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যকে মোটা অঙ্কের অর্থ দিয়ে নিজেদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখেন তারা।

মুন্সীগঞ্জে নির্বাহী প্রকৌশলী থাকাকালীন প্রতিটি উন্নয়ন প্রকল্পে ২% হারে ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। তৎকালীন সময়ে তার নামে ১ লাখ ২৮ হাজার ৫৪৯ টাকার অডিট আপত্তিও ওঠে। পরবর্তীতে, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের (MDRSP) পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠে।

রাজধানীর উত্তরার বাসিন্দা মো. আরমান হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জাবেদ করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে অনুসন্ধানে উঠে আসে তার বিপুল অবৈধ সম্পদের বিবরণ। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জাবেদ করিমের আমলে বদলি, পদায়ন এবং প্রকল্প অনুমোদন, সবকিছুই ছিল ‘দালালি ও কমিশনের খেলায়’ পরিণত। বিষয়টি নিয়ে একাধিকবার জাবেদ করিমের সঙ্গে ফোন ও সরাসরি অফিসে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফের অশান্ত মণিপুর

সবুজ বাংলাদেশ ডেস্ক: আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। বৃহস্পতিবার রাতে ওই রাজ্যের জিরিবাম জেলায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে সশস্ত্র চরমপন্থীরা। এছাড়াও একজন আদিবাসী নারীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই নারীকে প্রথমে গুলি করা হয়, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যার জেরে ফের আরেকবার অশান্ত হলো মণিপুর। এই সহিংস ঘটনাটি ঘটেছে হামার উপজাতীয় গ্রাম জাইরাউনে। হামার জাতিগত ভাবে কুকিজো লোকেদের সাথে সম্পর্কিত, যারা ২০২৩ সালের ৩ মে থেকে রাজ্যের মেইতেই সম্প্রদায়র সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন রাত ৯টার দিকে জেলা সদর দফতর জিরিবাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) দাবি করেছে, আক্রমণকারীরা জোসাংকিম হামার নামে ৩১ বছর

আরও পড়ুন
language Change