তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন ভাতা নিচ্ছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করে ড্রামে ভরল ছেলে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যােগ নেবে প্রতিমন্ত্রী শান্তি-শৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল আটক চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় স্থানীয়দের অভিযানে ৬.৫ কেজি গাঁজা উদ্ধার ৫ আগস্ট কী ঘটেছিল বঙ্গভবনে আজকের ভিতরে আসামী আটক না করলে তোমাকে শোকজ করব বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ফতুল্লা ডিপোর চুরির নিয়ন্ত্রক ‘ টুটুল’এখনো অধরা? দনিয়া-মাতুয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের গডফাদার কর্মকর্তা সঞ্জীব ও আসাদুজ্জামান ‎ শেরপুরে পাচারকালে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১ বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন যারা খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস উদযাপন অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ শেরপুরে জমি দখল-গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ইরানে নতুন করে জেন-জি বিক্ষোভ বিদেশ সফরে কেন যেতে পারেননি, জানালেন রাষ্ট্রপতি চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭ ডিজিএফআইয়ের মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ তৃণমূল থেকে নগর ভবনের নেতৃত্বে: স ম জাহাঙ্গীর কবির বমি করলে কি রোজা ভাঙে? পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মহান শহীদ দিবসে পতাকা উত্তোলন হয়নি দাম বাড়ল স্বর্ণ-রুপার ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান-বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মাতৃভাষা আল্লাহর সেরা দান শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল জুই প্রথম প্রহরে শহিদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি মিটফোর্ডে ওষুধ সিন্ডিকেটের অভিযোগ : গোপন উৎপাদন ও সারা দেশে সরবরাহ জাইমা রহমানের প্রশংসা করলেন তিশা ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু! বেঁচে গেল শিশু

বন্ড কমিশনারেটে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বন্ড কমিশনারেট দফতরগুলোতে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে বন্ডের কাপড় বিক্রি নিয়ে একাধিক তথ্যভিত্তিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো তারা ঘুষের রেট বাড়িয়ে দিয়েছেন।

যে কারণে বন্ডের অপব্যবহার বন্ধ হওয়া তো দূরের কথা, চিহ্নিত চোরাকারবারিরা আরও আঁটসাঁট বেঁধে মাঠে নেমেছে। অথচ যারা বন্ডের নামে শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে খোলাবাজারে বিক্রি করে দেয় তাদের নামধাম সবই জানা আছে নিয়ন্ত্রক সংস্থা বন্ড কমিশনারেট দফতরের।

কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয় না। বরং কাপড় রাকারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে চোখ-কান বন্ধ করে রাখার কৌশল তাদের। অভিযোগ আছে, বিপুল অঙ্কের মাসোহারা নিয়ে দেশের বস্ত্র খাত ধ্বংসকারী এ চক্রকে আরও আশকারা দিচ্ছেন তারা। এজন্য ইসলামপুরে বন্ডের কাপড় বিক্রির এখন মহোৎসব চলছে।

মাঝে মধ্যে লোক দেখানো দু-একটি অভিযান করলেও পর্দার আড়ালে তারা চোরাকারবারিদের লালনপালন করে আসছে। বন্ড লাইসেন্সের অপব্যবহারের ফলে দেশীয় শিল্প অস্তিত্ব সংকটে পড়লেও বন্ড কমিশনার অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর অবস্থা পোয়াবারো।

এই ঘুষ কারবারে বিপুল মাসোহারা পেয়ে এখানে সবাই এখন কোটিপতি। বড় কর্তাদের সম্পদের হিসাব মেলানো ভার। এজন্য টাকার নেশায় ঢাকা ও চট্টগ্রাম বন্ড কমিশনারেটের গুরুত্বপূর্ণ পদে পোস্টিং পেতে অনেকে মরিয়া হয়ে মাঠে নামেন।

এদিকে বন্ড কমিশনারেট দফতরগুলোর দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরপর এক ধরনের অনুসন্ধানও শুরু হয়েছে। কিন্তু অভিযোগ আছে, এ পর্যন্ত বন্ড কমিশনারেট দফতরের বিরুদ্ধে দুদকসহ অন্যান্য সংস্থার যত তদন্ত হয়েছে সবই রহস্যজনক কারণে মাঝপথে থেমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বার্থবিরোধী এই চক্রকে এখনই রুখে দিতে না পারলে বস্ত্র খাতে ভয়াবহ বিপর্যয় অনিবার্য। কারণ বন্ডেড সুবিধায় আনা বিভিন্ন শ্রেণীর কাপড় রাজধানীর ইসলামপুরের মার্কেটে দেদারসে ঢুকে পড়ায় দেশীয় টেক্সটাইল শিল্পে উৎপাদিত বিপুল পরিমাণ কাপড় অবিক্রীত থেকে যাচ্ছে। ফলে দেশের বস্ত্রশিল্প বিনিয়োগকারীদের দুশ্চিন্তার শেষ নেই। ভুক্তভোগীরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তথ্যানুসন্ধানে দেখা গেছে, শুল্ক ও করমুক্ত এবং মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি হওয়া সুতা কাপড়সহ বিভিন্ন পোশাক পণ্য অবাধে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। যার প্রভাব পড়েছে দেশের রফতানিমুখী স্পিনিং ও উইভিং মিলগুলোতেও।

সূত্র জানায়, বন্ড সুবিধার অপব্যবহারের সঙ্গে জড়িত হিসেবে বিভিন্ন সময় সাড়ে চার শতাধিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ২০১৫ সালে ঢাকা বন্ড কমিশনারেট থেকে এ জাতীয় ৪৭৭টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে লাইসেন্স সাময়িকভাবে বাতিল ও ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সে প্রক্রিয়া বেশিদূর অগ্রসর হয়নি। বরং এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই পুনরায় আমদানি ছাড়পত্র পেতেও সক্ষম হয়। এছাড়া বন্ড মাফিয়া হিসেবে পরিচিত ৬৭ জন চোরাচালানির বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও করা হয়। কিন্তু সেসব মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই।

জানা যায়, নিয়মানুযায়ী শুল্কমুক্ত সুবিধায় আনা বন্ডের কাপড় শতভাগ রফতানিমুখী গার্মেন্টে ব্যবহার করার কথা। কিন্তু তা চোরাচালান হয়ে খোলাবাজারে ঢুকে পড়ায় সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশীয় বস্ত্র খাত মুখ থুবড়ে পড়ছে। চোরাই বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের হাজার হাজার টন কাড়প অবিক্রীত থেকে যাচ্ছে। অথচ রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন বন্ড কমিশনারেট দফতরের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা।

জনৈক সরকারি কর্মকর্তা দু’দকের দু’জন মহাপরিচালকের সঙ্গে দেখা করে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ সিন্ডিকেটের পুরো তথ্য-উপাত্ত সরবরাহ করেন। সেখানে জনৈক আবুল বাশার রিপন, আক্তার হোসেন, হালিম, ওমর ফারুক, জয়নাল আবেদীনসহ আরও অনেকের নাম রয়েছে। এ চক্রের বেশ কয়েকজনের অঢেল অর্থসম্পদের গোপন তথ্য-উপাত্ত দেয়া হয় দুদকে।

এছাড়া সেখানে চট্টগ্রাম কাস্টম হাউস ও ঢাকা বন্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী কয়েকজন কমিশনার, ডেপুটি কমিশনারের নামও রয়েছে। ওই পদস্থ কর্মকর্তা দুদককে আরও জানিয়েছেন, এসব তথ্য গোপন রেখে একশ্রেণীর গণমাধ্যমকর্মী বন্ড কমিশনারেট দফতর থেকে বড় অঙ্কের মাসোহারা নিয়ে থাকেন। যে কারণে বন্ড চোরাকারবারিদের নিয়ে মাঝে মধ্যে রিপোর্ট প্রকাশিত হলেও এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে কোনো কিছু লেখা হয় না।

এদিকে এই কর্মকর্তার দেয়া বিশদ তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রায় এক মাস ধরে দুদুকের কয়েকটি টিম বিশেষ অনুসন্ধানে মাঠে সক্রিয় রয়েছে। সূত্র বলছে, ইতিমধ্যে কয়েকজনের বিষয়ে তারা ব্যাপক তথ্য-উপাত্ত পেয়েছে। যাদের যথাসময়ে নোটিশ করা হবে।

সূত্র বলছে, রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে বিস্তীর্ণ এলাকাজুড়ে থান কাপড় ও ডেনিমসহ বস্ত্রশিল্প খাতের নানা কাঁচামালের মার্কেট গড়ে উঠেছে। কয়েকটি বহুতল ভবনের কারপার্কিং থেকে শুরু করে ৫ তলা পর্যন্ত পুরোটাই কাপড়ে ঠাসা। প্রকাশ্যে দরদাম করে বিক্রি হলেও এর বেশির ভাগই শুল্কমুক্ত সুবিধায় আনা বন্ডের কাপড়। প্রতিদিন রাত ১২টার পর অবৈধ কাপড় বোঝাই ট্রাক বিভিন্ন কোম্পানির ওয়্যারহাউস থেকে সরাসরি ইসলামপুর ও সদরঘাটের বিভিন্ন মার্কেটে চলে আসে। এর মধ্যে সদরঘাটের বিক্রমপুর সিটি গার্ডেন মার্কেট অন্যতম। এখানে প্রায় ৬০ শতাংশ কাড়পই বন্ডেড সুবিধা নিয়ে আমদানি করে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে।

এছাড়া ইসলামপুরের নূর ম্যানশন, সাউথ প্লাজা, গুলশান আরা সিটি, মনসুর ক্যাসেল, কে হাবিবুল্লাহ মার্কেট ও ইসলাম প্লাজাতে এভাবে আনা ৮০ শতাংশ সুতা ও কাপড় বিক্রি হয়। ঢাকার বাইরে নরসিংদীর মাধবদী ও বাবুরহাটেও বন্ডের কাপড় বিক্রি হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে বন্ড পণ্যের বড় মাপের চোরাকারবারির সংখ্যা দেড় শতাধিক। এদের নিয়ন্ত্রণে আবার একাধিক চোরাকারবারি গ্রুপ কাজ করে। যাদের প্রত্যেকটি গ্রুপে সদস্য সংখ্যা গড়ে ৩০ থেকে ৪০ জন করে। এসব গ্রুপের কাছে নিজস্ব কনটেইনারবাহী লরি, কাভার্ডভ্যান ও ট্রাক আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম সারির কাপড় আমদানিকারক বলেন, কাপড়ভেদে কয়েকটি এসএস কোডে শুল্ক দিয়ে কাপড় আমদানি করতে হয়। এর মধ্যে পেন্টিং ও শুটিং এসএস কোডে কাপড় আনতে প্রতি কেজিতে ডিউটি বা শুল্ক দিতে হয় ৩ ডলার ৭৫ সেন্ট। এই আইটেমকে উদাহরণ হিসেবে ধরলে একটি কনটেইনারে অফিসিয়ালি ২৫ টন কাপড় আনা যায়। ৮৪ টাকা ৫০ পয়সা ডলার রেট ধরলে যার শুল্ক আসবে প্রায় ৮০ লাখ টাকা। যদিও আনঅফিসিয়ালি ৩০ টন করে কাপড় আনা হয়। কিন্তু এই কাপড় বন্ড সুবিধায় আনলে শুল্কের পুরো টাকা সাশ্রয় হয়। মূলত যার সুযোগ নিচ্ছে বন্ড অপব্যবহারকারী চক্র।

সূত্র জানায়, বন্ড অপব্যবহারকারীরা প্রতি কনটেইনার কাপড় ছাড়ানোর সময় কাস্টমস ও বন্ড কমিশনারেটের পেছনে ঘুষ বাবদ খরচ করে ২৫ থেকে ৩০ লাখ টাকা। এরপর ইসলামপুর পর্যন্ত আনতে ঘাটে ঘাটে আরও কিছু খরচ হয়। এভাবে সব খরচ বাদ দিলেও তারা প্রতি কনটেইনার কাড়প বিক্রি করে কমপক্ষে ৫০ লাখ টাকা লাভ করে।

ব্যবসায়ীরা বলছেন, শুধু ইসলামপুরেই বছরে অন্তত ১০ হাজার কনটেইনার কাপড় আসে। এই কাপড়ে যে পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া হয় তাতে অন্তত দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এ কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি মনিটর করার জোর দাবি জানান তারা।

সূত্র জানায়, সম্প্রতি এনবিআরের সার্ভার হ্যাক করে কয়েক হাজার কনটেইনার পণ্য খালাসের ঘটনা তদন্ত করতে গিয়ে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে জালিয়াতির মাধ্যমে ছাড় করা প্রায় ৪ হাজার বিল অব এন্ট্রি পাওয়া গেছে। অর্থাৎ ৪ হাজার কনটেইনার জালিয়াতির মাধ্যমে খালাস করা হয়েছে। কিন্তু এ ঘটনায় দায়েরকৃত আসামিদের পক্ষে প্রভাবশালী মহল থেকে নানামুখী তদবির হচ্ছে। বিশেষ করে চাকলাদার সার্ভিসের মালিক অপু চাকলাদার ও এমআর ট্রেড ইন্টা লিমিটেডের মালিক মিজানুর রহমান চাকলাদার ওরফে দিপু চাকলাদার ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের অঘোষিত ডন। এদের মধ্যে মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করা হলেও বেশিদিন কারাগারে আটকে রাখা যায়নি।

এখন তাদের বিরুদ্ধে যাতে চার্জশিট দেয়া না হয় তার জন্য প্রভাবশালী মহলে ব্যাপক তদবির চলছে। বিশেষ করে আসামি মিজানুর রহমান অপুর নাম যাতে কোনোভাবেই চার্জশিটে দেয়া না হয় সেজন্য সিআইডির একজন কর্মকর্তাকে কোটি টাকা ঘুষের প্রস্তাবও দেয়া হয়। সেই চেষ্টা সফল না হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। এরপর যা হওয়ার তাই হচ্ছে। চাঞ্চল্যকর এই মামলাটি ডিপফ্রিজে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন কর্মকর্তা বলেন, বন্ডের কাপড় চোরাচালানের সঙ্গে জড়িতদের হাত অনেক লম্বা। সমাজের অনেক প্রভাবশালীকে তারা টাকা দিয়ে ম্যানেজ করে রাখে। বিপদে পড়লে এসব মুখোশধারী প্রভাবশালী চোরাকারবারিদের পক্ষে ত্রাণকর্তার ভূমিকায় নামেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব মাছে ওজন কমে

স্টাফ রিপোর্টার: মাছ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি ভালো উৎস। এগুলো ক্ষুধা নিবারণ করতে এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু মাছ সম্পর্কে, যেগুলো ওজন কমাতে সাহায্য করে- তেলাপিয়া তেলাপিয়া হলো একটি বাজেট-বান্ধব, কম চর্বিযুক্ত এবং উচ্চ প্রোটিনযুক্ত মাছ যা ওজন কমানোর জন্য উপযুক্ত। এটি স্বাদে হালকা, রান্না করা সহজ এবং বিভিন্ন মসলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তেলাপিয়া ফসফরাস এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ, যা বিপাক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। স্যামন স্যামন ওজন কমাতে সাহায্য করতে পারে, সেইসঙ্গে হৃদরোগের উন্নতি করে। এতে প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা প্রদাহ কমাতে এবং চর্বি ঝরাতে সাহায্য করে। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত রাখে। এছাড়াও স্যামনে

আরও পড়ুন
language Change