তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

গার্লফ্রেন্ড হিসেবে তোমাকে চাই…’

পাঠক সংখ্যা
638

বিনোদন প্রতিবেদক॥
২০০ কোটি টাকার প্রতারণা মামলায় সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তার কথায়, সুকেশই তার জীবনকে নরক বানিয়েছেন, তার আবেগ নিয়ে খেলেছেন। এবার সুকেশের বিরুদ্ধে সরব হলেন নোরা ফাতেহি। তার অভিযোগ, গার্লফ্রেন্ড হওয়ার শর্ত দিয়ে বিনিময়ে তাকে বিলাসবহুল জীবনযাপন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর।

আদালতকে ঠিক কী জানিয়েছেন নোরা?

মঙ্গলবার, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিজের বয়ান রেকর্ড করেন নোরা ফাতেহি। নোরা বলেন, অনেকেই দাবি করছেন, মধ্যস্থতাকারী পিঙ্কি ইরানির সাহায্য নিয়ে তিনি সুকেশের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিতে চেয়েছেন। তবে আদপে সেটা ঘটেনি, সুকেশ চন্দ্রশেখরই তাকে দামি বাড়ি, গাড়ি থেকে শুরু করে সমস্তরকম বিলাসবহুল জীবনযাপন দিতে চেয়েছিলেন, পরিবর্তে গার্লফ্রেন্ড হিসাবে নিজের জীবনে তার সঙ্গ চেয়েছিলেন। নোরার কথায়, ‘পিঙ্কি ইরানি আমার কাজিনের সঙ্গে যোগাযোগ করে জানান, সুকেশকে পেতে লাইন দিয়েছেন জ্যাকলিন, তবে সুকেশের পছন্দ নোরাকে। শুধু জ্যাকলিনই নন, বহু অভিনেত্রীই সুকেশের সংসর্গ পেতে চান। সুকেশের প্রস্তাবে ভয় পেয়ে যান আমার পরিবারের সদস্যরাও।

নোরা আরও জানিয়েছেন, প্রথমদিকে আমি সুকেশকে চিনতাম না, ভেবেছিলাম উনি হয়ত এলএস কর্পোরেশন নামে ওই কোম্পানিতে চাকরি করেন। সুকেশের সঙ্গে আমার কখনওই ব্যক্তিগত যোগাযোগ ছিল না, ওর কোনও ফোন নম্বরও আমার কাছে ছিল না। আমি কোনওদিনও সুকেশের সঙ্গে দেখা করিনি। যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে সমন পেলাম। প্রথমবার সুকেশকে দেখেছিলাম, যখন ইডি জেরার জন্য সুকেশকে আমার মুখোমুখি বসিয়েছিল।

নোরার দাবি মতো, ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় তার কোনও যোগ নেই। সুকেশকেও তিনি চেনেন না। তিনি শুধুমাত্র এই চক্রের শিকার। যদিও জ্যাকলিনের পাশাপাশি নোরার বিরুদ্ধেও সুকেশের কাছ থেকে দামি গাড়ি, ব্যাগ, হীরে গয়না সব বিভিন্ন দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এই মামলায় নোরা ফতেহিকে সাক্ষী করেছে ইডি। সাক্ষী হিসাবেই তার বয়ান রেকর্ড করা হয়েছে।

এদিকে এই মামলায় বুববার পাতিয়ালা হাউস কোর্টে নিজের বয়ান রেকর্ড করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তার অভিযোগ, সুকেশ তার আবেগ নিয়ে খেলেছেন। তাকে ভুল পথে চালিত করে তার কেরিয়ার, জীবন বিপর্যস্ত করেছেন। জ্যাকলিনের দাবি, সুকেশ নিজেকে সরকারি অফিসার হিসাবে পরিচয় দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল সুকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট, আটক ১০০

স্টাফ রিপোর্টার: গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন,

আরও পড়ুন
language Change